সড়ক দুর্ঘটনায় থেমে গেছে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের জীবন। তার মর্মান্তিক প্রস্থানে শোকাহত সতীর্থ থেকে দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা। ১৯৭৫ সালের ৯ জুন ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণ করেন সাইমন্ডস। ইংলিশদের ডেরায় জন্ম হলেও অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন পুরো জীবন। অজিদের দলে খেলেছেন দাপটের সঙ্গে।







