চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছে উত্তম কুমারের সাজঘরটি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

‘শুটিং এর প্রচণ্ড গরমে ঘেমে যেতেন উত্তম কুমার। কিন্তু তবুও কখনো এয়ার কন্ডিশন চাননি সাজঘরে। অথচ তিনি একটি এসি চাইলে চারটি দেয়া হতো।’ কথাগুলো বলছিলেন এনটি-ওয়ান স্টুডিওর সিনিয়র ম্যানেজার অমিত গোস্বামী।

১২ বিঘা জমির উপর নির্মিত প্রায় ৯০ বছরের পুরানো এনটি-ওয়ান স্টুডিওতে ঢুকলে বাম দিকে অল্প আগালেই মহানায়ক উত্তম কুমারের সাজঘর। এই স্টুডিওতেই শুটিং হয়েছে নায়ক, দেয়া নেয়া, সন্ন্যাসী রাজা, বাঘবন্দি খেলা, অগ্নীশ্বর সহ আরও অনেকগুলো জনপ্রিয় সিনেমার।

স্টুডিওতে মোট ২৫টি সাজঘর থাকলেও মহানায়কের সাজঘরটি সেই ১৯৮০ সাল থেকে আজও তারই রয়ে গেছে। উত্তম কুমার যখন শুটিং করতেন তখন সেটা টিন শেডের ছিল। কিন্তু কয়েক বছর আগে গাছ পড়ে সাজঘরটি ভেঙ্গে যায়।

গত বছর সাজঘরটি নতুন করে তৈরি করা হয়েছে। ১২০ স্কয়ার ফুটের ঘরটির ছাদের নীচে বসানো হয়েছে ফলস সিলিং। মেঝেতে বসানো হয়েছে সাদা টাইলস। দেয়ালেও সাদা রঙ। রুমে সাজিয়ে রাখা হয়েছে উত্তম কুমারের ব্যবহার করা আয়না, ইজি চেয়ার, মেকআপ টেবিল, আলনা, বিছানা। উত্তম কুমারের একজোড়া খড়মও রেখে দেয়া হয়েছে সাজঘরে। কর্তৃপক্ষ চাইছে উত্তম কুমারের সাজঘরটিকে জাদুঘর বানাতে।

এনটি-ওয়ান স্টুডিওর প্রোপাইটর সৌগত নন্দি বলেন, ‘রুমটি নতুন করে নির্মাণ করা হলেও খুব বেশি দর্শনার্থী আসেননি। একটা সময়ে সিনিয়র আর্টিস্টরা আসতেন সেখানে। তবে সেটাও মাঝে মধ্যে। নতুন প্রজন্মের অনেকে জানেনই না যে এখানে উত্তম কুমারের সাজঘর আছে।’

অমিত গোস্বামী খুব কাছ থেকে দেখেছিলেন উত্তম কুমারকে। তিনি জানান, উত্তম কুমার খেতে খুব ভালোবাসতেন। একবারে ৮-১০টি মোগলাই পরোটা খেয়ে ফেলতেন। কাছের এক রেস্তোরাঁর বাবুর্চি বিকাল বেলা স্টুডিওতে এসে উত্তম কুমারের জন্য বিশেষ ভাবে পরোটা তৈরি করে দিতেন।

Reneta

মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসতেন উত্তম কুমার। অনেক টেকনিশিয়ানকে সাহায্য করেছেন। কিন্তু কখনোই সেগুলো বলতেন না কাউকে। স্পট বয়দের জন্য জমি কেনার টাকা যোগাড় করতে বেশ কিছু অনুষ্ঠান করেছিলেন তিনি। কিন্তু এসব বিষয় গোপন রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন উত্তম কুমার। -টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তম কুমারনায়কলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT