চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবল বিশ্বকাপ পেছালেই এবছর সম্ভব আইপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ৩১, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কেবলমাত্র টি-টুয়েন্টি বিশ্বকাপ পেছালেই এবছর সম্ভব হবে আইপিএল আয়োজন করা, বার্তা সংস্থা আইএএনএসকে এমনই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। সম্ভব হলে বিশ্বকাপ পিছিয়ে দেয়া যায় কিনা আইসিসিকে বিনীতভাবে সেটিও ভাবতে বলছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটি।

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে ১৩তম আইপিএলের আসর। প্রাণঘাতী ভাইরাসটি যেভাবে ছড়িয়েছে, তাতে এবারের আসর ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই থেকেও চিন্তাভাবনা চলছে ২০২০ সালের আয়োজন মাঠে গড়ানোর সম্ভাবনা নিয়ে। না হলে যেকোনো সময় ঘোষণা আসতে পারে আসর বাতিলের।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা অবশ্য বলছেন চলতি বছরই হতে পারে আইপিএল। সময়টা অক্টোবর-নভেম্বর নাগাদ। যে সময়টি আবার টি-টুয়েন্টি বিশ্বকাপের দখলে। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ার মাটিতে। বিসিসিআই আশায় আছে, করোনার কারণে যদি সেই আসর পেছায় সুযোগটা নিতে পারবে তারা।

‘বর্তমান অবস্থার জন্য যদি কোনভাবে বিশ্বকাপ পিছিয়ে দেয় আইসিসি, তবেই আমরা আইপিএল আয়োজন করতে পারবো। কারণ প্রতিটা দেশ যদি ছয় মাসের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দেয়, সেক্ষেত্রে সময়টা শেষ হবে অক্টোবরে। করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে সেটা আগে থামাতে হবে, মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে। এরমাঝে অনেক হিসেবনিকেশ আছে।’

‘তবে আবারও বলছি, একবার ২০২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে সেটা কোনভাবেই ২০২২ সালের আগে আয়োজন করা সম্ভব হবে না। কারণ ২০২১ সালে কোনো জায়গা ফাঁকা নেই। সত্যি বলতে এরমাঝে অনেক কেনো-কিন্তু আছে। তবে হ্যাঁ, কোনভাবে যদি অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করতেই হয় তাহলে এরমাঝে অনেক বিষয় আছে, এটাই হচ্ছে বাস্তব।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT