চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রীয় প্রকল্প ঠেকালে ভালো হবে না: মমতাকে বিজেপির নতুন মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ০১, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মমতা ব্যানার্জি-কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সতর্ক করে বলেছেন, তার সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যের মানুষের কাছে পৌঁছাতে না দিলে তিনি তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন।

সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেবশ্রী। তাকে পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এই বিজেপি নেতা বলেন, ‘আমি রাজ্য সরকারের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাজ করতে চাই, এবং আমি আশা করব দেশের অন্যান্য অংশের সঙ্গে এ রাজ্যেও সরকারি প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গেলে বাংলার সরকার কোনো বাধা দেবে না। যদি রাজ্য সরকার আমাদের কাজের গতিকে আটকাতে চেষ্টা করে, তাহলে রাজ্যের মানুষই সেই বাধাকে সরিয়ে দেবে।’

সংবাদ সংস্থা আইএএনএস’কে তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন নতুন সরকারের ফ্ল্যাগশিপ প্রোজেক্ট। আগের এনডিএ সরকারও নারীর উন্নয়নের দিকে লক্ষ্য রেখেছিল। আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে নারী উন্নয়নের ব্যাপারে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করা।’

দেবশ্রী চৌধুরী মেনে নেন সামনের রাস্তায় চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, ‘কিন্তু আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমি চেষ্টা করছি যত বেশি সম্ভব কাজ করতে।’

বিশ্লেষকদের আশা, কেন্দ্রীয় সরকার নতুন মেয়াদে কথার সঙ্গে কাজেও কঠোর থাকলে হয়তো এবার তিস্তা চুক্তি আলোর মুখ দেখতেও পারে।

Reneta

কেন্দ্রীয় সরকারের বিপুল আগ্রহ থাকা সত্ত্বেও শুধু মমতা সরকারের বাধার কারণে বহু বছর ধরে আটকে রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা পানিবণ্টন চুক্তি। এর ফলে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।

বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বাংলাদেশের জনজীবন ও অর্থনীতিতে। অন্যদিকে হুমকির মুখে রয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোর জীববৈচিত্র্য।মমতা ব্যানার্জি-কেন্দ্রীয় মন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যে স্থল ও সমুদ্র সীমা নির্ধারণ, ছিটমহলসহ নানা সমস্যার সমাধান হলেও দীর্ঘদিন ধরে ঝুলে আছে তিস্তা চুক্তির মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত মেয়াদেই চুক্তিটি হওয়ার কথা থাকলেও মমতা ব্যানার্জির ক্রমাগত অনাগ্রহের কারণে সেটি আর হয়ে ওঠেনি।

পশ্চিমবঙ্গকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার এই চুক্তি করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ভারতের আগের মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

তবে এবার পরিস্থিতি কিছুটা হলেও ভিন্ন। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের ঘাঁটি পশ্চিমবঙ্গে ১৮টি আসন পেয়েছে।

মোদির মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের দুই সংসদ সদস্য এবার স্থান পেয়েছেন। আসানসোলের বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। ভারী শিল্প ও জন উদ্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গায়ক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বাবুল সুপ্রিয়।

দেবশ্রী চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৬ হাজার ভোটে হারিয়ে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। অন্যদিকে মুনমুন সেনকে হারিয়ে দেন বাবুল। তৃণমূল প্রার্থীকে ১.৯৭ লক্ষ ভোটে হারান তিনি।

বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, মমতা ব্যানার্জির সরকার নাকি ২০২১ সাল পর্যন্ত টিকবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: তিস্তা চুক্তিনরেন্দ্র মোদিভারতের লোকসভা নির্বাচনমমতা ব্যানার্জিলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT