চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো রিয়ালের মূল একাদশের বাইরে হামেস রদ্রিগেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ন ২২, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদে স্বপ্নের শুরুর পর আর পেছনে তাকাতে হয়নি দলটির কলম্বিয়ান প্লেমেকার হামেস রদ্রিগেজকে। তবে গত পাঁচ মাস খুব একটা দেখা যাচ্ছে না, একাদশে বেশির ভাগ ম্যাচেই নামছেন বদলি হিসেবে।

মাঝে তো চাউর হয়েছিলো রাফায়েল বেনেতিজের সঙ্গে সম্পর্ক ভালো না থাকার কারণেই একাদশে জায়গা পাচ্ছেন না। কিন্তু কোচের চেয়ার বদলের পরও মেলিনি সুসংবাদ। জিদানের অধীনেও মূল একাদশে দেখা যাচ্ছে না কলম্বিয়ান এ সুপারস্টারকে।

মূলত সমস্যার শুরু কোপা আমেরিকায় চিলির বিপক্ষের ম্যাচের পর থেকেই। হেরে যাওয়া ওই ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন, ‘খেলার জন্য জন্য যথেষ্ট ফিটনেস ছিলো না তার।’

ফিটনেস নিয়ে দলে ফেরার পর দ্বিতীয় ম্যাচেই বেতিসের বিপক্ষে ৫-০ গোলের জয় পায় রিয়াল। ওই ম্যাচে দু’টি গোলও করেছিলেন রদ্রিগেজ। এরপর আবার জাতীয় দল থেকে বয়ে নিয়ে আসা ইনজুরি ভর করে তার উপর। সাত সপ্তাহের জন্য মাঠের বাইরেও চলে যেতে হয় তাকে।

এরপর অক্টোবরের দিকে সে মাঠে ফেরে। নভেম্বরে সেভিয়ার বিপক্ষে ৬৩ মিনিটে মাঠে নামেন তিনি। কিন্তু ওই ম্যাচে রিয়াল ৩-২ গোলে হেরে যায়। ম্যাচ শেষে বেনেতিজ সাংবাদিকদে বলেছিলেন,‘সে আধা ঘন্টার বেশি মাঠে থাকার জন্য ফিট নন।’

এর কিছুদিন পরই চিলির বিপক্ষে জাতীয় দলের হয়ে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। অবশ্য ওই ম্যাচে তার দল ১-১ গোলে ড্র করে। ম্যাচের পর নিজের ফিটনেস নিয়ে তিনি বলেছিলেন আমি পুরোপুরি সেরে উঠেছি।

Reneta

তবে বেনেতিজের পর জিদানের দলেও মূল একাদশে দেখা যাচ্ছে না। মূলত ইসকো তার থেকে ভালো ফর্মে থাকায় একাদশে জায়গা হচ্ছেনা এ কলম্বিয়ানের। জিদানও তাকে ইসকোর বদলি হিসেবে ভাবতে শুরু করেছেন। 

তবে আবার স্বরুপে জ্বলে উঠতে নাকি যথেষ্ট পরিশ্রম করছেন ওই কলম্বিয়ান সুপারস্টার। হয়তো শীঘ্রই ভক্তদের সামনে জ্বলেও উঠবেন তিনি। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিয়াল মাদ্রিদহামেস রদ্রিগেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT