আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলেছে বিশাল জাহাজ টাইটানিক। সেখানেই পরিচয় জ্যাক আর রোজের। আর পরিচয় থেকে শেষ পর্যন্ত প্রণয়। তাদের উচ্ছ্বল ভালোবাসার মধ্য দিয়েই এগুচ্ছিল জেমস ক্যামেরনের সাড়া জাগানো ছবি ‘টাইটানিক’।
টাইটানিক মুক্তির কুড়ি বছর হতে চললো। তবু এখনো সবার মুখে মুখেই সেই জ্যাক আর রোজের প্রেম কাহিনী।
সিনেমার সেই জ্যাক আর রোজের চরিত্রে অভিনয় করে ভুবন মাতিয়েছিলেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও এবং কেট উইন্সলেট। বাস্তব জীবনেও তাদের বন্ধুত্বের গল্পটা দারুণ ।
কিন্তু সেটা কি কেবলই বন্ধুত্ব ? নাকি তার চেয়েও বেশি কিছু? সম্প্রতি গুজব উঠেছে তাদের রোমান্স নিয়েও।
আর তার নেপথ্যে ভাইরাল হওয়া তাদের বেশ ঘনিষ্ঠ একটি ছবি। যেখানে তাদের দুজনকে সাঁতারের পোশাকে দেখা যাচ্ছিল। দু’জন বাহুবন্ধনেও আবদ্ধ ছিলেন। জায়গাটা ফ্রান্সের কোন সমুদ্র সৈকতের কাছে ছিল বলে মনে করা হয়। এ থেকে ধারণা করা হয়,তারা বোধহয় একান্ত অবকাশ কাটাতে এসেছেন।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারের বিষয়টি অস্বীকার করেন কেট উইন্সলেট। জানিয়ে দেন, তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই।
‘আমরা মোটেও ছুটি কাটাতে যাইনি সেখানে। লিও গিয়েছিল তার ফাউন্ডেশনের জন্য ফান্ড সংগ্রহ করতে। সেখানেই এক ডিনারে আমাদের দেখা হয়েছিল।’
তবে পর্দার সেই জুটিকে বাস্তবেও জুটি হিসেবে দেখতে চান অনেক ভক্তই। টাইটানিক ছাড়াও এই দুজন জুটি বেঁধে ২০০৯ সালের ‘রিভলিশনারি রোড’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। হিন্দুস্তান টাইমস








