চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেজিএফ-২’ মুক্তির ঘোষণা দিলেন যশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ন ১৪, মার্চ ২০২০
বিনোদন
A A

চারদিকে চলছে করোনা আতঙ্ক! বন্ধ হয়ে যাচ্ছে সিনেমার শুটিং, পিছিয়ে যাচ্ছে পূর্ব নির্ধারিত সিনেমা মুক্তির তারিখ! আর এই সময়ে মুক্তির ঘোষণা এলো বহুল প্রতীক্ষিত ভারতীয় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার-২’-এর!

‘বাহুবলী’র পর ভারতীয় সিনেমায় সবচেয়ে আলোচিত ও প্রশংসিত ছবি ‘কেজিএফ’। যার প্রথম চ্যাপ্টার মুক্তির পর থেকেই দর্শকরা তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে এর দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! অবশেষে এলো ঘোষণা! জানানো হলো, পূজা উপলক্ষ্যে আগামী ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’।

শুক্রবার (১৩ ই মার্চ) দক্ষিনী সুপারস্টার যশ ও ছবিটির পরিচালক প্রশান্ত নীল দুইজনই তাদের টুইটার হ্যান্ডেল থেকে কেজিএফ মুক্তির তারিখ ঘোষণা করেন।

ছবিটি মুক্তি পাবে ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায়। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালালায়ম ও হিন্দি।

গত বছরের ২১ ডিসেম্বর আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ‘কেজিএফ-১’ ছবিটি। বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নিয়েছে ২৫০ কোটি রুপিরও বেশি। যেখানে এটির নির্মাণে খরচ হয়েছে মাত্র ৮০ কোটি রুপি! সেই সাথে দর্শক ও সমালোচকদেরও প্রশংসা পায় ছবিটি।

এছাড়া ‘কেজিএফ’ এর মধ্য দিয়েই প্রথমবারের মতো কোনো কন্নড় চলচ্চিত্র বিশ্বব্যাপী বক্স অফিস সংগ্রহে ২০০ কোটির ক্লাবে প্রবেশের গৌরব অর্জন করেছে।

Reneta

‘কেজিএফ-চ্যাপ্টার টু’ তে যশের বিপরীতে অভিনয় করছেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরো অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: যশরাবীনা ট্যান্ডনশ্রীনিধি শেঠিসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT