চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণাঙ্গদের প্রতি সাউথ আফ্রিকানদের মনোভাব ‘নষ্ট’ হয়ে গেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ পূর্বাহ্ন ১২, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তোপ দেগেছেন সাউথ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশলে প্রিন্স। কৃষ্ণাঙ্গদের প্রতি তার দেশের মনোভাব এখনো পাল্টায়নি দাবি করে গত একদশকে দলের একতা ও নিয়ম নষ্ট হওয়ার কথা লিখে টুইটারে ঝড় তুলেছেন তিনি।

ঘটনার প্রেক্ষিতে একটি উদাহরণ টেনেছেন বর্তমানে ঘরোয়া দল কোবরার প্রধান কোচের দায়িত্বে থাকা প্রিন্স। ২০০৫-০৬ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টে দর্শকসারি থেকে তাকে, মাখায়া এন্টিনি ও গারনেট ক্রুগারকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়েছিল বলেছেন। তিনজনই কৃষ্ণাঙ্গ ক্রিকেটার। এমনকি সাদা চামড়ার খেলোয়াড়রা, বিশেষ করে শন পোলক ও জাস্টিন ক্যাম্পদের প্রতিও অভব্য আচরণ করা হয়েছিল বলছেন এ বাঁহাতি ওপেনার।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) থেকে তখন আইসিসিকে অভিযোগ জানানো হলেও ম্যাচ রেফারি ক্রিস ব্রড খেলোয়াড়দের অভিযোগ মাথায় নেননি বলে লিখেছেন প্রিন্স, ‘লাঞ্চের সময় আমরা যখন দলের নেতাদের কাছে এই অভিযোগ নিয়ে গেলাম, আমাদের বলা হল, ‘‘আহ, এখানে অল্পকিছু মানুষ এমন করছে, সবাই না। যাও খেলতে যাও।’’

সেসময় প্রোটিয়াদের কোচ ছিলেন মিকি আর্থার। বর্তমানে পাকিস্তানের দায়িত্বে থাকা এ কোচ অবশ্য প্রিন্সের বিপরীতে কথা বলছেন। প্রিন্সদের অভিযোগ দল গুরুত্বের সঙ্গে নিয়েছিল বলে ক্রিকইনফোকে জানিয়েছেন তিনি।

‘আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। দল ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অভিযোগ তোলার পর বাউন্ডারি লাইনে অতিরিক্ত নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছিল। আমার যতটুকু মনে আছে, পুরো ঘটনায় দল ভেঙে পড়েছিল। আমার মনে পরে না কোনো খেলোয়াড় বলেছে, ‘‘যা হয়েছে, চলো খেলতে যাই।’’ এ ঘটনা আমাদের পুরো দলকে আক্রান্ত করেছিল।’

পুরো বিশ্বের মতো ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ আন্দোলনে সমর্থন দিয়েছেন আর্থার, ‘যাইহোক না কেনো, বর্ণবাদের কোনো জায়গা কোথাও নেই। পাকিস্তান, শ্রীলঙ্কায় বর্ণ-জাত, রঙ-ধর্ম যেমন হোক না কেনো, সবাই একসঙ্গে দেশের জন্য খেলে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিআর্থারপ্রিন্সবর্ণবাদলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT