চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুশল মহাকাব্যে শ্রীলঙ্কার খ্যাপাটে জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অপরাজিত ১৫৩ রানের মহাকাব্যিক ইনিংস খেললেন কুশল পেরেরা। তাতে ভর করে খ্যাপাটে এক জয় পেল শ্রীলঙ্কা। শুধু খ্যাপাটে নয়, শ্রীলঙ্কার জন্য এটাকে ঐতিহাসিক এক জয়ও বলা যায়।

সাউথ আফ্রিকার মাটিতে লঙ্কানদের ইতিহাসে দ্বিতীয় টেস্ট জয়। এর আগে সবশেষ ২০১১ সালে এই ডারবানেই নিজেদের ইতিহাসে প্রথম জয় পেয়েছিল দলটি। শনিবার এলো লঙ্কানদের দ্বিতীয় জয়। প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে এক উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিল সফরকারীরা। ফলে ১-০তে এগিয়ে যাওয়ার সঙ্গে সিরিজে না হারাটাও নিশ্চিত করল তারা। কারণ দুই ম্যাচের হবে এই সিরিজ।

২২১ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। হাতে ৭ উইকেট। সামনে আরো একদিন। কিন্তু সেই একদিন হাতে রেখেই কুশল পেরেরা ও বিশ্ব ফার্নান্ডোর অসাধারণ ধৈর্য ও জুটিতে আসে ঐতিহাসিক এই জয়।

তৃতীয় দিনে ৩০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। চতুর্থ দিন ওশাদা ফার্নান্ডো ২৮ ও কুশল পেরেরা ১২ রান নিয়ে উইকেটে আসেন। কিন্তু ৩৭ রান করতেই ফিরে যান ফার্নান্ডো। কিন্তু অপরপ্রান্তে টিকে থাকেন পেরেরা। দেখতে থাকেন একে একে তার সতীর্থদের আসা-যাওয়া। এরমধ্যেই নিজে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

কুশল মেন্ডিস ও নিরোশান ডিকেভেলা ফেরেন শূন্য রানে। তাদের ফেরান ডুয়ানে অলিভিয়ের ও ডেল স্টেইন।

এরপর ধনঞ্জয়া ডি সিলভা কিছুটা সময় চেষ্টা করলেও তিনিও ফেরেন হাফসেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতে। জয়ের জন্য এক ধনঞ্জয়া ছাড়া আর কেউই পেরেরাকে সঙ্গ দিতে পারেননি।

Reneta

তবে শেষের দিকে বিশ্ব ফার্নান্ডো তেমন রান না করতেও পারলেও পেরেরাকে উইকেটে টিকে থাকতে দারুণভাবে সহায়তা করেন। নিজে ২৭ বলে ৬ রান করলেও পেরেরাকে দলের জয়ে সাহায্য করেন। শেষ পর্যন্ত ২০০ বলে ১৫৩ রান করে দলকে জয় উপহার দিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পেরেরা।

সাউথ আফ্রিকার হয়ে কেশব মহারাজ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন ডুয়ানে অলিভিয়ের ও ডেল স্টেইন। দুদলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২১ ফেব্রুয়ারি, পোর্ট এলিজাবেথে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬

কৃষি খাতের উন্নতিতে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু করলো সরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা

এপ্রিল ১৪, ২০২৬

ভারতের তীব্র সমালোচনায় ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT