চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় মন্দিরে হামলা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

কুমিল্লায় মন্দিরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন আয়োজিত নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রেশন সার্ভিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী।

কুমিল্লার ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দিয়ে মামলার বিচার করা যাবে কিনা, এক সাংবাদিকের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘ধারণ করা ভিডিও ফুটেজ (এভিডেন্স) সাক্ষ্য হিসেবে গ্রহণ করার একটা ধারা আছে, সেই ধারায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা হবে না।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন  মন্ত্রণালয়ের সচিব মো: মইনুল কবির ও মো: গোলাম সারওয়ার। নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো: জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রখেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব জাহিদ হোসেন সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

কুমিল্লা শহরে নানুয়া দীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগে গত ১৩ অক্টোবর ওই শহরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছিল। ওই ঘটনার জের ধরে পরে চাঁদপুর, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায়ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া চাঁদপুরে মন্দিরে হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন নিহত হন।

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাদ্রুত বিচার ট্রাইব্যুনালহিন্দু
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT