বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লায়। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে দুই দিনব্যাপি এই সম্মেলন উদ্বোধন করেন ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
এরপর তার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী কুমিল্লা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কুমিল্লা টাউন হল মাঠে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, ক্ষেতমজুর সমিতির নির্বাহী সভাপতি সাবেক সভাপতি শামছুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রেজা, ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়ন ফেডারেশনের ন্যাশনাল সেক্রেটারি কমরেড ভিজেন্দ্র সিং, অল ইন্ডিয়া ওয়ার্কার্স ইউনিয়নের সহ সভাপতি কমরেড অমিয় পাত্র, কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী সাজ্জাদ জহির চন্দন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সভাপতি মীর খলিলুর রহমান বাঙালি, নারী ক্ষেতমজুর নেত্রী সুফিয়া খাতুন।
সমাবেশে বক্তারা বর্তমানে বাংলাদেশের সকল অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সাধারণ মানুষের মতামত বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সেসময় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পরেশ কর। সমাবেশ পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার ও নির্বাহী সভাপতি মোতালেব হোসেন।
সমাবেশের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট জেলার শিল্পীরা।








