কুমিল্লায় ‘অপারেশন স্ট্রাইকআউট’, এক পুলিশ সদস্য আহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার গন্ধমতিতে বড় কবরস্থানে জঙ্গি আস্তানায় অভিযানে সৈকত নামে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকাল নয়টায় ‘অপারেশন স্ট্রাইকআউট’ নামের ওই অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট।
আহত পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
জঙ্গি আস্তানার আশে পাশে সোয়াট এর একটি টিম, র্যাব, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। এছাড়া ঘটনাস্থলের প্রায় ২ কি. মি. এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ‘অপারেশন স্ট্রাইকআউট’ অভিযানের আগে ওই এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সিলেট এবং মৌলভীবাজারের পর গত বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি নামক জায়গায় জঙ্গি আস্তানা একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





