চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগ তুলে নিতে ছাত্রীকে আবারও বিশ্ববিদ্যালয় শিক্ষকের হুমকি

ফরহাদুর রহমানফরহাদুর রহমান
১০:১৩ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০১৮
অপরাধ, নারী, শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে নিতে অভিযোগকারী ছাত্রীকে আবারও হুমকি দেওয়া হয়েছে এ মর্মে রেজিস্ট্রার বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরের বিরুদ্ধে ঐ ছাত্রী হুমকির অভিযোগ করেছিলেন।

ভুক্তভোগী ছাত্রীর সাথে কথা বলে জানা যায়, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহাকারী অধ্যাপক জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় তাকে অভিযোগ তুলে নিতে বারবার হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রীর বাসাসহ আত্মীয়দের বাসা ও কর্মস্থলে লোকজন পাঠিয়ে বারবার হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, হুমকি দাতারা আমাদের এলাকায় গিয়ে প্রতিবেশীদের জানাচ্ছে যে, ছোট একটা বিষয়ে আমি লিখিত অভিযোগ করেছি এবং আমি যেন বিষয়টি মিমাংসা করে নেন। অন্যথায় পরিস্থিতি ভালো হবে না। এমন সব হুমকিতে আমি নিজের নিরাপত্তা নিয়ে সঙ্কিত।

এ ব্যাপারে প্রশাসনের কাছে তিনি পূর্ণ সহযোগিতা দাবি করেন।

গত ৯ এপ্রিল রেজিস্ট্রার বরাবর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) দুই ছাত্রী।  অভিযোগের ভিত্তিতে আজমল আলী কাওসারকে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থেকে অব্যাহতি দেওয়া হয়।

কিন্তু গত ১৬ এপ্রিল অভিযোগটি তুলে নিতে বাংলা বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু কয়েকজনকে সঙ্গে নিয়ে ছাত্রীর আত্মীয়ের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেন। এ বিষয়ে রেজিস্ট্রার বরাবর অভিযোগ করেছিলেন ভুক্তভোগী ছাত্রী। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হুমকির অভিযোগ করা হল।

Jui  Banner Campaign
ট্যাগ: কুবিযৌন হয়রানির অভিযোগ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT