চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবরার ৫ উইকেট, পিংকির ২ রানের আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে বাংলাদেশের হয়ে ৮০টি ম্যাচ খেলা খাদিজা তুল কুবরা অনেকদিন পর শিরোনামে অসাধারণ বোলিংয়ের কারণে। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে ৮ রানে ৫ উইকেট শিকার করেছেন। খেলাঘরের অফস্পিনার একাই ধসিয়ে দিয়েছেন জাবিদ ক্রিকেট ক্লাবকে। ৬০ ডেলিভারির ৫৫টি ডট বল করেন, যার মধ্যে মেডেন ওভার ৫টি।

নুজহাত সাবাহ ৩ উইকেট শিকার করলে ৩৪.১ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় ক্লাবটি। সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার মনিকা আক্তার। ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। ৪২ রানে দশ উইকেট হারায় তারা।

জবাবে ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ওপেনার আফিয়া আনাম ৩২ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

বিকেএসপিতে আরেক ম্যাচে ২ রানের জন্য সেঞ্চুরি পাননি রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদের টপঅর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১০৫ বলে তিনটি ছয় ও ৮টি চারে ৯৮ রান করে সাজঘরে ফেরেন।

টাইগ্রেস ওয়ানডে দলের ব্যাটিং ভরসা। ওপেনার সাথী বর্মণ ৮৮ বলে ৭৬ রান করে আউট হন। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রানের বড় সংগ্রহ গড়ে রুপালি ব্যাংক।

জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রানের বেশি করতে পারেনি কলাবাগান। জান্নাতুল ফেরদৌসি তিথি ১২৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে ৫০তম ওভারে আউট হন। জাতীয় দলের পেসার দিশা বিশ্বাস ৯৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খাদিজাতুল কুবরাফারজানা হক পিংকিবিকেএসপিমেয়েদের ডিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT