চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষকে কুকুর বেশি ভালোবাসে, নাকি বিড়াল?

নুসরাত শারমিননুসরাত শারমিন
৫:০০ অপরাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
কুকুর বিড়াল

কে বেশি ভালোবাসে আপনাকে? পোষা কুকুরটি? নাকি প্রিয় বিড়ালটি? বিষয়টি নিয়ে মতভেদ আছে অনেক। যারা বিড়াল পোষেন, তারা মনে করেন বিড়ালই বেশি ভালোবাসে। কিন্তু ভালোবাসার প্রকাশটা বেচারা বিড়াল ঠিকঠাক জানাতে পারেনা। আর যারা কুকুর পোষেন, তাদের মতে কুকুরের ভালোবাসার তুলনা হয় না।

অবশেষে গবেষকদের একটি গবেষণার মাধ্যমে বহুদিনের এই বিতর্কের অবসান ঘটেছে। জানা গেছে আসলে কোন প্রাণীটি তার মালিককে বেশি ভালোবাসে।

গবেষণা ফলাফল জানার পর নিশ্চয়ই সেই সিনেমাটির কথা মরে পড়ছে। বাস্তব ঘটনাভিত্তিক রিচার্ড গিয়ারের ‘হাচি: অ্যা ডগস টেল’ ছবিটির কথা মনে আছে তো?

রিচার্ড গিয়ার ছবিতে অভিনয় করেছিলেন প্রফেসর পার্কার উইলসনের ভূমিকায়। ট্রেন স্টেশনে তিনি একটি হারিয়ে যাওয়া কুকুর খুঁজে পান। বহু খুঁজেও মালিক পাওয়া না গেলে স্ত্রীর আপত্তি থাকা সত্ত্বেও নিজের বাড়িতেই কুকুরটিকে রাখেন তিনি। এক জাপানী বন্ধুর মাধ্যমে কুকুরটির গলায় থাকা লকেট থেকে জানতে পারেন এটির নাম ‘হাচি।’ তিনি কাজে যাবার সময় এবং বাড়ি ফিরে আসার সময় হাচি তার জন্য ষ্টেশনে অপেক্ষা করে থাকতো। একদিন কর্মস্থলেই অসুস্থ হয়ে প্রফেসর মৃত্যুবরণ করেন। কিন্তু হাচি তার অপেক্ষার হাল ছাড়ে না। দীর্ঘ নয় বছর স্টেশনে তার জন্য অপেক্ষা করতে করতে অসুখে একদিন তার মৃত্যু হয়।

ছবিটি নির্মিত হয়েছিল বাস্তব ঘটনা অবলম্বনে। জাপানের টোকিও ইউনিভার্সিটির প্রোফেসর হিদেসাবুরো উনো এবং তার পোষা কুকুর হাচিকে নিয়ে তৈরি হয়েছে ছবিটি। হাচির মৃত্যুর পর টোকিওর শিবুয়া স্টেশনে তার স্মরণে একটি ভাস্কর্য তৈরি করা হয় ‘হাচিকো’ নামে। মানুষের সঙ্গে পোষা কুকুরের আনুগত্য ও ভালোবাসা নিয়ে তৈরি এই ছবিটি কাঁদিয়েছে বহু দর্শককে। এই ভালবাসা কি শুধু ‘হাচি’তেই সীমাবদ্ধ? নাহ, আছে এমন আরও বহু ঘটনা।

গবেষণায় জানা গেছে, মানুষের মতোই কুকুরের শরীরেও আছে ‘লাভ হরমোন’ অক্সিটোসিন। মানুষ তার সঙ্গী অথবা সন্তানকে দেখে, তখন রক্তে এই হরমোনের পরিমাণ প্রায় ৪০%-৬০% পর্যন্ত বেড়ে যায়। কুকুরের ক্ষেত্রেও এমনটাই হয়। মানুষের সঙ্গে খেলাধুলা করার সময় কুকুরের শরীরে এই হরমোন নিঃসরণ হয়।

Reneta

বিড়ালেরও এমনটা হয় কিনা তা এতদিন পরীক্ষা করে দেখা হয়নি। তাই নিউরো সাইন্টিস্ট ডঃ পল জাক গবেষণাটি কুকুর এবং বিড়াল দুটির প্রাণীর ওপরেই চালিয়েছেন। দশটি বিড়াল এবং দশটি কুকুরের ওপর গবেষণাটি চালানো হয়। প্রাণীগুলো তাদের মালিকের সঙ্গে খেলার ঠিক পরপরই এগুলোর লালা সংগ্রহ করা হয় অক্সিটোসিন পরীক্ষা করার জন্য। পরীক্ষায় দেখা যায় যে, কুকুরের হরমোন গড়ে ৫৭.২ শতাংশ বেড়ে গেছে, বিড়ালের ক্ষেত্রে এর হার মাত্র ১২ শতাংশ।

অর্থাৎ মানুষের প্রতি পোষা কুকুরের ভালবাসা বিড়ালের চাইতে অনেক বেশি। টেলিগ্রাফ

Jui  Banner Campaign
ট্যাগ: কুকুরগবেষণাবিড়ালভালবাসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT