‘বিলি এলিয়ট: দ্য মিউজিক্যাল’ নামে কানাডার একটি সঙ্গীত দল সন্ধ্যায় মঞ্চে একের পর এক গান গাচ্ছিল। দর্শক সারিতে সবাই একদম নীরব, মনযোগী শ্রোতা। কোন শব্দ নেই, নেই কোন হাততালি ও আওয়াজ। আসলে দর্শকের আসনে কোন মানুষ ছিল না, ছিল বেশ কয়েকটি কুকুর।
জানা যায়, প্রশিক্ষণের অংশ হিসেবেই এই কুকুরদের জন্য সঙ্গীত সন্ধ্যাটির আয়োজন করা হয়েছিল ওন্টারিও’র স্ট্রাটফোর্ড ফেস্টিভ্যালে। এই কুকুরগুলো পরবর্তীতে ডগ স্কয়াডের সদস্য হিসেবে কাজ করবে নিরাপত্তা রক্ষায়।
এই প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক লরা ম্যাকেনজি সিএনএনকে জানান, স্কয়াড ডগদের জন্য কে-৯ দুই বছরের এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
তিনি বলেন, ভবিষ্যতে এই কুকুরগুলোকে চিড়িয়াখানা, পাতাল রেল এবং মেলা পরিদর্শনের ব্যবস্থা করা হবে। যাতে অপরিচিত আলো, শব্দ, দ্রুত চলাচল এবং ভিড়কে খুব সহজেই মানুষের সাথে থেকে মোকাবেলা করতে পারে।
তারা আরও জানিয়েছে, আমরা যে উদ্দেশ্যে স্কয়াড ডগদের প্রশিক্ষণের জন্য সঙ্গীত পরিবেশন করেছি, তা সার্থক হয়েছে। কুকুরগুলি অত্যন্ত ভাল আচরণ করেছিল। আমরা আশা করি, তারা (কুকুরগুলো) আগামী কয়েকবছর আমাদের সাথে প্রশিক্ষণে এভাবেই সহযোগিতা করবে।









