চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের দিশেহারা করে সিরিজে ফিরল অজিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ন ০৫, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টিতে যেভাবে জয় তুলেছিল নিউজিল্যান্ড, পরের দুই ম্যাচে তারচেয়েও দাপটে জিতে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। শেষ জয়টি ৫০ রানের বিশাল ব্যবধানে।

শুক্রবার ওয়েলিংটনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের মাঝারি সংগ্রহ গড়ে অজিরা। জবাব দিতে নেমে সফরকারী বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা। ৭ বল হাতে রেখে গুটিয়ে যাওয়ার সময় কেবল ১০৬ পর্যন্তই যেতে পারে কিউইরা।

টপ অর্ডারের ছয় ব্যাটসম্যান দুঅঙ্কের ঘর ছুঁলেও অস্ট্রেলিয়াকে একা টেনেছেন অ্যারন ফিঞ্চ। সফরকারী অধিনায়ককে আউটই করতে পারেনি স্বাগতিক বোলাররা। ৫ চার ও ৪ ছক্কায় ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করার সঙ্গে ইনিংসের আদ্যোপান্ত ব্যাট করেন ফিঞ্চ।

বাকিদের মধ্যে মার্কাস স্টয়নিস ১৯, গ্লেন ম্যাক্সওয়েল ১৮, ম্যাথু ওয়েড ১৪ ও জস ফিলিপ্পের ১৩ অজিদের টেনেটুনে দেড়শর ওপারে নেয়।

ইশ শোধি ৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়ে সেরা। ট্রেন্ট বোল্ট ২৭ রানে দুই উইকেট নিয়েছেন। মিচেল স্যান্টনার ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করেছেন, নিয়েছেন ১ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে নিউজিল্যান্ডের মাত্র তিন ব্যাটসম্যান দুঅঙ্কের ঘরে যেতে পেরেছেন। সর্বোচ্চ ৩০ এসেছে টেলের ব্যাটসম্যান পেসার কাইল জেমিসনের থেকে। টিম সেইফার্ট ১৯ ও ডেভন কনওয়ে ১৭ রান এনেছেন।

Reneta

কেন রিচার্ডসন ২.৫ ওভারে ৩ উইকেট নিয়ে সেরা। অজিদের বাকি বোলারদের মধ্যে অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন ২টি করে উইকেট।

সিরিজে এখন ২-২ সমতা। ৭ মার্চ ওয়েলিংটনেই পঞ্চম তথা শেষ টি-টুয়েন্টিতে হবে সিরিজ ফয়সালা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিঞ্চলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের একদিন না যেতেই শাস্তি পেলেন আর্শদীপ

মার্চ ১০, ২০২৬
ছবি: এ আই

কুকুর হত্যায় কারাদণ্ড কি এবারই প্রথম?

মার্চ ১০, ২০২৬

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

মার্চ ১০, ২০২৬

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

মার্চ ১০, ২০২৬

মাদকের টাকা জোগাড় করতে চার বন্ধু মিলে সিয়ামকে নৃশংসভাবে হত্যা করে

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT