চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের গুড়িয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ন ০৯, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের বড় জয় দিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৫০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউইরা ২৯৫ রানে গুটিয়ে যায়।

সোমবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৩ উইকেটে ১৪২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দিনের প্রথম ঘণ্টায়ই রস টেইলরের উইকেট হারায় সফরকারীরা। আগের দিনের ২০ রানের সঙ্গে আর ৬ রান যোগ করেই সাজঘরে ফেরেন টেলর।

এরপর জেমস নেশাম ও বিজে ওয়াটলিংকে নিয়ে ছোট দুটি জুটি গড়ে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে নাথান লায়ন, মিচেল জনসন, জস হ্যাজলেউড ও মিচেল মার্শের চতুর্মুখী বোলিং আক্রমণে পড়ে লাঞ্চের আগে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস।

২৪২ থেকে ২৪৯- এই ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রানে নিজেদের হার প্রায় নিশ্চিত করে ফেলে নিইজিল্যান্ড। শেষ উইকেটে মার্ক ক্রেইগ ও ট্রেন্ট বোল্ট অবশ্য দুর্দান্ত এক জুটি গড়েন। দশম উইকেটে এই দুজন ৪৬ রান তোলেন। তবে সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

বোল্টকে উইকেটের পেছনে পিটার নেভিলের শিকার বানিয়ে অস্ট্রেলিয়ার বড় জয় নিশ্চিত করেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৩টি এবং হ্যাজলেউড, মিচেল স্টার্ক ও মিচেল মার্শ দুটি করে উইকেট লাভ করেন। একটি উইকেট নেন মিচেল জনসন।

এর আগে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৫৬ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অসিদের হয়ে ওয়ার্নার ১৬৩, উসমান খাজা ১৭৪ ও ভোজেস করেন হার না মানা ৮৩ রান।

Reneta

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, ট্রেন্ট বোল্ড, কেন উইলিয়ামসন ও জেমস নিশাম একটি করে উইকেট লাভ করেন।

অস্ট্রেলিয়ার করা ৫৫৬ রানের জবাবে দুই মিচেল- স্টার্ক ও জনসনের বোলিং তোপে পড়ে ৩১৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ২৩৯ রানের লিড পায় স্বাগতিকরা।

কিউইদের হয়ে কেন উইলিয়ামসন ১৪০ রানের লড়াকু ইনিংস উপহার দেন। টম লাথাম করেন ৪৭ রান।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে মিচেল স্টার্ক ৪টি এবং মিচেল জনসন নেন ৩টি উইকেট। ২৩৯ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জো বার্নস ও ডেভিড ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৬৪ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

ফলে জয়ের জন্য ৫০৪ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে জো বার্নস ১২৯ ও ডেভিড ওয়ার্নার করেন ১১৬ রান। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে মার্ক ক্রেইগ ৩টি এবং ট্রেন্ট বোল্ট নেন একটি উইকেট।

দুই ইনিংসেই দুটি সেঞ্চুরির সাহায্যে ২৭৯ রান করে ডেভিড ওয়ার্নার ম্যাচসেরা হয়েছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ১৩ নভেম্বর পার্থের ওয়াকা গ্রাউন্ডে শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ৩, ২০২৬

ইরানকে আবারও চুক্তিতে রাজি হতে বললেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT