চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ন ০৪, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। সাবেক লেগ স্পিনার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলা হচ্ছে।

ওয়ার্নের ব্যবস্থাপনা সংস্থা একটি বিবৃতি দিয়েছে। বলেছে, অজি মহাতারকা থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে (ওয়ার্ন) তার ভিলায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাকর্মীদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

‘তার পরিবার এই সময়ে গোপনীয়তার অনুরোধ করেছে এবং যথাসময়ে আরও বিস্তারিত জানানো হবে।’

ওয়ার্ন ১৪৫ টেস্টে ২৫.৪১ গড়ে নিয়েছেন ৭০৮ উইকেট। বল করেছেন ৪০ হাজার ৭০৫টি। ইনিংসে সেরা বোলিং ৭১ রানে ৮ উইকেট, অ্যাশেজে। ম্যাচসেরা বোলিং সাউথ আফ্রিকার বিপক্ষে, ১২৮ রানে ১২ উইকেট নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে। ইকোনমি ২.৬৫।

টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। এক পঞ্জিকাবর্ষে টেস্টে সর্বাধিক উইকেট পাওয়ার বিশ্বরেকর্ড তার। ২০০৫ সালে তুলেছিলেন ৯৬ উইকেট।

Reneta

ওয়ানডেতে ১৯৪ ম্যাচে ২৫.৭৩ গড়ে নিয়েছেন ২৯৩ উইকেট। সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইকোনমি ৪.২৫। ওয়ানডেতে তিনি একবারই পান পাঁচ উইকেট।

৩০১টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৪ হাজার ৮৩০টি বল করেছেন ওয়ার্ন। উইকেট নিয়েছেন ১,৩১৯টি। গড় ২৬.১১, ইকোনমি ২.৭৬। লিস্ট-এ ক্রিকেটে সেখানে ৩১১ ম্যাচে নিয়েছেন ৪৭৩ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৫ উইকেট নেন ৬৯ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১২ বার।

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি ছোট ফরম্যাটের ক্রিকেটে খেলেছেন। ৭৩ ম্যাচে নিয়েছেন ৭০ উইকেট। সেরা বোলিং ২১ রানে ৪ উইকেট।

টেস্টে ১৯৯ ইনিংসে ১৭.৩২ গড়ে তিনি করেছেন ৩,১৫৪ রান। সর্বোচ্চ ইনিংসটি ৯৯ রানের। আছে ১২ ফিফটি। ওয়ানডেতে ১০৭ ইনিংসে করেছেন ১,১৮ রান। সর্বোচ্চ ৫৫। ফিফটি ওই একটি।

কোনো সেঞ্চুরি না করে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন ওয়ার্ন (৩,১৫৪), যে রেকর্ড এখনো অক্ষত।

টেস্টে ওয়াসিম আকরামের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বাধিক ১৭ বার হয়েছেন ম্যাচসেরা। তাদের উপরে ২৩ বার ম্যাচসেরা জ্যাক ক্যালিস ও ১৯ বার ম্যাচসেরা হওয়া মুত্তিয়া মুরালিধরন।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নলিড স্পোর্টসলেগস্পিনারশেন ওয়ার্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে ভুয়া সনদ রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT