এভারেস্ট জয় করা দ্বিতীয় বাংলাদেশী পর্বতারোহী মোহাম্মদ আবদুল মুহিত তার ফেসবুকে কিংবদন্তি পর্বতারোহী স্যার এডমুন্ড হিলারী নিয়ে স্মৃতিচারণ করেন।
তিনি লিখেন, ২০০৮ সালের ১১ জানুয়ারী অকল্যান্ডের একটি হাসপাতালে হার্ট ফেল করে মারা যান কিংবদন্তি পর্বতারোহী স্যার এডমুন্ড হিলারী। এভারেস্ট জয়ের পর তিনি তার সারাটা জীবন ব্যয় করেছেন খুম্বু রিজনের শেরপাদের ভাগ্য উন্নয়নে। হিলারী ফাউন্ডেশনের মাধ্যমে নির্মাণ করেছেন অনেক স্কুল ও হাসপাতাল। ১৯৭৫ সালে ফাফলু গ্রামে একটি হাসপালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় তার স্ত্রী ও এক মেয়ে মারা যান।
এই অঞ্চলের শেরপা শিশুদের শিক্ষার আলো দেওয়ার জন্য ১২,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত খুমজুং গ্রামে প্রতিষ্ঠা করেছেন একটি স্কুল। খুমজুং গ্রামে হিলারী স্কুলের ভিতরে এই কিংবদন্তি পর্বতারোহীর মূর্তির সাথে আমি অধম পর্বতারোহী। আজ এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান এক পর্বতারোহী ও মানুষ স্যার এডমুন্ড হিলারীকে।







