চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তির চিরবিদায়ে শোকের চাদরে ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর রোববার সকালে মারা গেছেন। কিংবদন্তি শিল্পীর চিরবিদায়ে শোকাহত পরিবেশ। শোক জানাচ্ছেন সর্বঅঙ্গনের মানুষ। আছেন ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন শোকবার্তা।

বিরাট কোহলি টুইটার পোস্টে শোক জানিয়েছেন। লিখেছেন, ‘লতা জি’র মৃত্যুসংবাদে আমি গভীরভাবে শোকাহত। তার সুমধুর গান সারাবিশ্বের মানুষকে ছুঁয়ে গেছে। সকল গান এবং স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ।’

ভারতীয় দলের ওপেনার শেখর ধাওয়ান লিখেছেন, ‘আপনার গান আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আপনার গান আমার মুখে হাসি এনে দিয়েছে। ওপারে ভালো থাকবেন লতা মঙ্গেশকর জি। আপনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।’

সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ লিখেছেন, ‘আপনার গান আমাদের হাসি-খুশির কারণ ছিল। আপনি ভারতের রত্ন। আপনার পরিবার এবং ভক্তদের জন্য সমবেদনা প্রকাশ করছি। ভালো থাকবেন।’

দেশটির নারী ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিতালী রাজ লিখেছেন, ‘ভারতের রত্ন লতা মঙ্গেশকর জি’র বিদায়ে আমি গভীরভাবে শোকাহত। এটা ভারতের জন্য একটি বিশাল ক্ষতি। তার যাদুকরী কন্ঠস্বর আজীবন স্মরণীয় হয়ে থাকবে।’

সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর শোকবার্তায় লিখেছেন, ‘আপনার অমর কণ্ঠস্বর আমরা আজীবন মনে রাখবো লতা জি। খবরটা শুনে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

Reneta

শ্রীলঙ্কান ক্রিকেটার দিমুথ করুনারত্নে করেছেন শোক প্রকাশ। লিখেছেন, ‘কিংবদন্তি লতা মঙ্গেশকরের মৃত্যুসংবাদে আমি গভীরভাবে শোকাহত। ওপারে ভালো থাকবেন।’

অনিল কুম্বলে শোক জানিয়ে লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি। তার কিংবদন্তি কণ্ঠস্বর ভবিষ্যৎ প্রজন্মকে সবসময়ই অনুপ্রাণিত করবে।’

লতার জন্য শোক প্রকাশ করেছেন গৌতম গাম্ভীর, সঞ্জয় মাঞ্জেকার, সুরেশ রায়না, হরভজন সিং, দীনেশ কার্তিক, ভেঙ্কটেশ প্রসাদ, অজিত আগারকার, ভিভিএস লক্ষণসহ অনেক ক্রিকেটারই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করুনারত্নেকুম্বলেকোহলিধাওয়ানলতালিড স্পোর্টসশেবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের সিনেমা দেখতে মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

শুধু ক্রিকেট-ফুটবল নয়, সব খেলার উন্নয়ন চায় সরকার

এপ্রিল ৩, ২০২৬

পর্তুগালে একের পর এক আইন পাস: উদ্বেগ, বিতর্ক ও অনিশ্চয়তায় অভিবাসীরা

এপ্রিল ৩, ২০২৬

কক্সবাজারে আধুনিক ‘স্পোর্টস ভিলেজ’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩, ২০২৬

নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়কের বেহাল দশা

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT