চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ: একে অপরকে দুষছে ভারত-পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A
ভারত-পাকিস্তান-কাশ্মীর-গোলাবর্ষণ

ভারত ও পাকিস্তানের মাঝে কাশ্মীর এলাকাকে বিভক্তকারী সীমান্ত ‘লাইন অব কন্ট্রোল’-এ (এলওসি) গোলাবর্ষণের ঘটনায় একে অপরকে দুষছে দেশ দু’টি। দুই পক্ষেরই অভিযোগ, অপর পক্ষ যুদ্ধবিরতির নীতি ভঙ্গ করেছে বলে তারা পাল্টা হামলা চালিয়েছে।

রোববারের ওই হামলায় দু’পক্ষেরই বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও সেনা সদস্য নিহত হয়েছেন।

এনডিটিভি জানায়, রোববার মধ্যরাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী তংধর সেক্টরে গুলি চালালে তাতে নিহত হন ২ ভারতীয় সেনা এবং একজন সাধারণ নাগরিক। ওই ঘটনায় আহত হন আরও ৫ জন।

ওই ঘটনার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবির হিসেবে চিহ্নিত এলাকায় হামলা করে চারটি জঙ্গি শিবির ধ্বংস করে। ভারত সরকারের দাবি, হামলায় চার থেকে পাঁচ জন জঙ্গি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে।

ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, জম্মু কাশ্মীরের পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ওই জঙ্গি শিবিরগুলো থেকে ভারতে জঙ্গি ঢোকানো হতো। গত আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেয়ার পর থেকেই এই প্রচেষ্টা চা‌লিয়ে যাওয়া হচ্ছে।ভারত-পাকিস্তান-কাশ্মীর-গোলাবর্ষণ

অন্যদিকে ডন বলছে, ভারতীয় সেনাবাহিনী রোববার এলওসি’তে নির্বিচারে নির্মমভাবে গোলা বর্ষণ করার ফলে ৬ জন বেসামরিক নাগরিক এবং একজন সেনা সদস্য নিহত হয়েছেন।

Reneta

কোনো রকম উস্কানি ছাড়াই এমন হামলার জবাব হিসেবেই পাকিস্তানি সেনাবাহিনী পরে সীমান্ত বরাবর কয়েকটি ভারতীয় স্থাপনাকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে বলে জানান দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

ওই হামলায় দু’টি ভারতীয় বাংকার ধ্বংস হয়ে যায়। এছাড়া ৯ জন সেনা সদস্য নিহত হন ও আরও বেশ কয়েকজন আহত হন।

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরকাশ্মীর হামলাভারতীয় সেনার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT