চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ইস্যুতে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ন ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীর-ভারত-পাকিস্তানের ঝগড়া

কাশ্মীর ইস্যু নিয়ে আবারও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। মালদ্বীপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্পিকারদের সম্মেলনে পাকিস্তান কাশ্মীর ইস্যু তোলায় দু’পক্ষের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়।

এনডিটিভি জানায়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে আলোচনার সময় পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি ভারতশাসিত কাশ্মীর অঞ্চলের অবস্থা নিয়ে কথা তোলার চেষ্টা করেন। এ ঘটনায় সাথে সাথে ভারতের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কঠোরভাবে বিষয়টি খণ্ডন করতে চান।

তখন সম্মেলনের প্রিজাইডিং অফিসার সুরিকে আহ্বান জানান, এ বিষয়ে ভারতীয় প্রতিনিধিকে কথা বলতে দিতে। কিন্তু সুরি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কথা চালিয়ে যাওয়ায় শুরু হয় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা।

ওই সময় হরিবংশ বলেন, সম্মেলনে আলোচনার বিষয় ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন’। সেখানে ভারতের অভ্যন্তরীণ বিষয় তুলে ধরে পাকিস্তানের প্রতিনিধি ফোরামটিকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। তিনি এর তীব্র প্রতিবাদ জানান।

তিনি বলেন, যে দেশ ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা ঘটিয়েছিল এবং অবৈধভাবে আজাদ কাশ্মীর দখল করে আছে তাদের এসব বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনার কোনো নৈতিক অধিকার নেই।

পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের জঙ্গি কার্যকলাপে মদদ দেয়া বন্ধের তাগিদ দেন হরিবংশ। পাল্টা জবাবে পাকিস্তানের সিনেটর কুরাতুলাইন মারি বলেন, কাশ্মীরে ‘মানবাধিকার লংঘন’ টেকসই উন্নয়নের পথে বড় বাধা। এ কারণেই বিষয়টি নিয়ে আলোচনা জরুরি।

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরকাশ্মীর ইস্যুকাশ্মীর সংকটজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT