চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবার সন্ত্রাসী হামলা। বৃহস্পতিবার পুলওয়ামা জেলার অবন্তীপুরায় তীব্র বিস্ফোরণে নিহত হয়েছেন ১৮ জন সেন্ট্রাল রির্জাভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। আহত ৪০ জনেরও বেশি। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ।

বৃহস্পতিবার দুপুরের পর জোরালো বিস্ফোরণের পরে বিক্ষিপ্ত গুলি চলে। ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা এএনআই জানাচ্ছে, এখন পর্যন্ত ১৮ জনের মৃতু্র খবর নিশ্চিত হওয়া গেছে। ৪০ জনের বেশি আহত। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত আরেক বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই জানায়, পুরো এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। হামলাকারীদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

মনে করা হচ্ছে, ২০১৬ সালের উরি হামলার পর এত বড় হামলার ঘটনা কাশ্মীর উপত্যকায় ঘটেনি। উরি হামলায় শেষ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৯ জনে।

ঘটনার পর তীব্র সমালোচনা করে টুইট করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ঘটনার নিন্দা জানিয়েছেন আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।

সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে দ্য প্রিন্ট জানাচ্ছে, ২০১৪ থেকে এই ঘটনার আগ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ১৭০৮টি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৩৯ জন সদস্য নিহত হয়েছেন। আর ২০১৮ সালের শুরু থেকে হামলার ঘটনা বেড়েছে ৪৪ শতাংশ।

Reneta

জম্মু ও কাশ্মীরে ২০১৭ সালে ৩৪২টি হামলার ঘটনা ঘটে। তাতে নিরাপত্তা বাহিনীর ৮০ সদস্যের সঙ্গে বেসামরিক ৪০ জন নিহত হয়। ২০১৮ সালে হামলার সংখ্যা ছিল ৬১৪টি। ওই বছর নিরাপত্তা বাহিনীর ৯১ জন সদস্যের সঙ্গে নিহত হয় ৩৮ জন বেসামরিক নাগরিক।

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মিরজঙ্গি হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT