চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাশ্মীরি সুন্দরী মেয়েদের’ বিয়ে করার জন্য কর্মীরা উদগ্রীব: বিজেপি নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ন ০৭, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

বিজেপির কর্মীরা ‘‘কাশ্মীরি সুন্দরী মেয়েদের’’ বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে আছেন বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন মুজাফ্ফরনগরের খাতাউলির এমএলএ ভিকরাম সিং সাইনি।

বুধবার একটি অনুষ্ঠানে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে। তার এমন মন্তব্য করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সাইনি বলেন, কর্মীদের মধ্যে যারা অবিবাহিত তারা খুবই উদগ্রীব, কারণ তারা এখন কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবেন। এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই। এর আগে সেখানে মেয়েদের ওপর অনেক নিষেধাজ্ঞা ছিল। যদি সেখানকার কোনো মেয়ে উত্তর প্রদেশের কোনো ছেলেকে বিয়ে করতেন তাহলে তার নাগরিকত্ব বাতিল করা হতো।

তিনি বলেন, আগে কাশ্মীর আর ভারতের আলাদা নাগরিকত্ব ছিল। এখন মুসলিম কর্মীদের উৎসব করা উচিত। তারা এখানে উদযাপন করবে, সেখানে উদযাপন করবে, সবখানে উদযাপন হবে। সেটা হিন্দু হোক আর মুসলিম হোক, এটি এমন একটি বিষয় যা পুরো দেশেই উদযাপন করা উচিত।

এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ভুল কিছু বলিনি। এখন কোনো বাধা ছাড়াই যে কেউ কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবেন। আমি এটিই বলেছি এবং তাই ঠিক। এটি কাশ্মীরি মানুষের স্বাধীনতা। এজন্যই আমরা আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছি। কাশ্মীরের মানুষ এখন স্বাধীনতা অর্জন করেছেন।

এমএলএ সাইনি আরও বলেন, মোদীজি আপনি আমার স্বপ্ন পূরণ করেছেন। পুরো দেশ খুশী। সবখানে লোকজন বাদ্য বাজিয়ে উদযাপন করছেন। গতকাল আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম সেখানে কোনো বাড়ি আছে কিনা, আমি সেখানে একটি বাড়ি করতে চাই। সেখানকার সবকিছু সুন্দর। জায়গা, নারী, পুরুষ সবকিছু সুন্দর।

Reneta

এর আগে গত জানুয়ারিতেও এক মন্তব্য করে বিতর্কের জন্ম দেন সাইনি। দেশে যারা অনিরাপদ বোধ করেন তাদের বোম মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি।

সোমবার সকালে ভারতের সংবিধানে ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ রাজ্যর অধিকার দেয়া হয়েছিল তা বাতিল করা হয়। ফলে এখন থেকে জম্মু ও কাশ্মীর কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অঞ্চল বলে বিবেচিত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৭০ ধারাএমএলএকাশ্মীরজম্মু ও কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT