চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২, বিশ্বজুড়ে নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জম্মু-কাশ্মির-হামলা-বিচ্ছিন্নতাবাদী-সৌদি যুবরাজ

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪২ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের মধ্যে বৈঠক হবে বলে জানা গেছে।

এরই মধ্যে কাশ্মীরে হামলা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতীয় জওয়ানদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। নিহতেদের পরিবারের সঙ্গে দেশের সবাই আছেন বলেও জানান তিনি।

নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনসহ আরো অনেক দেশের দায়িত্বশীলরা।

পুলিশ জানায়, পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সিআরপিএফ’ এর গাড়িবহর। পথে গোরিপোরার কাছে একটি বাসে ধাক্কা মারে বিস্ফোরকভর্তি গাড়িটি।

বাসটিতে ৪৪ জন জওয়ান ছিলেন বলে বিবিসি’কে জানিয়েছেন ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা। আরো অনেকে গুরুতর আহত হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

Reneta

কাশ্মীরে দুই দশকের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কে সবসময়ই থাকে কড়া নিরাপত্তা। বিস্ফোরণের সময়ও রাস্তায় টহল দিচ্ছিল ভারতের সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনার একটি বাহিনী। তার মধ্যেই ঘটল এ হামলার ঘটনা।

এর আগে ২০১৬ সালের উরি হামলার পর এত বড় হামলার ঘটনা কাশ্মীর উপত্যকায় ঘটেনি। উরি হামলায় শেষ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৯ জনে।

ঘটনার পর তীব্র সমালোচনা করে টুইট করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ঘটনার নিন্দা জানিয়েছেন আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।

সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে দ্য প্রিন্ট জানাচ্ছে, ২০১৪ থেকে এই ঘটনার আগ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ১৭০৮টি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৩৯ জন সদস্য নিহত হয়েছেন। আর ২০১৮ সালের শুরু থেকে হামলার ঘটনা বেড়েছে ৪৪ শতাংশ।

জম্মু ও কাশ্মীরে ২০১৭ সালে ৩৪২টি হামলার ঘটনা ঘটে। তাতে নিরাপত্তা বাহিনীর ৮০ সদস্যের সঙ্গে বেসামরিক ৪০ জন নিহত হয়। ২০১৮ সালে হামলার সংখ্যা ছিল ৬১৪টি। ওই বছর নিরাপত্তা বাহিনীর ৯১ জন সদস্যের সঙ্গে নিহত হয় ৩৮ জন বেসামরিক নাগরিক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মিরসন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT