চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাদণ্ডের আশঙ্কায় শ্রদ্ধা-সারা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়মিত মাদক যোগান দেয়ার অভিযোগে ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ছোট ভাই সৌভিক। এর ঠিক পর পরই মাদক যোগে জড়িত থাকার অভিযোগে বলিউডের একাধিক তারকার নাম প্রকাশ্যে আসতে শুরু করেছে। যারমধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হলো সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর।

তারই পরিপ্রেক্ষিতে এবার জানা গেল, চলতি সপ্তাহেই মামলাটির তদন্তে এই দুই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাদের জেরা করার পর অভিযোগ প্রমাণিত হলে রিয়ার মতো গ্রেপ্তারও হতে পারেন বলে আশঙ্কা।

মূলত রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই সুশান্তের মৃত্যুতে মাদক যোগের বিষয়টি সামনে আসে। এরপর একে একে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের দুই কর্মচারী এবং মাদক সরবরাহে যুক্ত থাকা মোট ন’জনকে গ্রেপ্তার করে এনসিবি। টানা তিন দিন তাদের জেরা করার পর রিয়া চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়। এনসিবি সূত্রে খবরে জানা যায়, মাদক যোগের জেরায় বলিউডের বেশ কয়েক জনের নাম ফাঁস করে দেন রিয়া। যেখানে সারা এবং শ্রদ্ধার নামও ছিল। আর তাই তো তদন্তের স্বার্থেই তাদের ডেকে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে। তবে তাদের কবে ডাকা হবে, এ বিষয়ে কিছু জানা যায় নি।

প্রসঙ্গত, সুশান্তের বিপরীতে ‘কেদারনাথ’ ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সাইফ আলী ও অমৃতার মেয়ে সারা আলী খানের। অন্যদিকে সুশান্তের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘ছিচোড়ে’ তে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর।

Jui  Banner Campaign
ট্যাগ: কেদারনাথছিচোরেশ্রদ্ধা কাপুরসারা আলি খানসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT