চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে নির্যাতনে মারা গেলেন আরেক সৌদি সাংবাদিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-সাংবাদিক নির্যাতন

সৌদি আরবে কারাগারে আটক অবস্থায় নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক ও লেখক তুর্কি বিন আবদুল আজিজ আল-জাসর।

সৌদি আরবভিত্তিক আরবি ভাষার গণমাধ্যম দ্য নিউ খালিজের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে রোববার দ্য নিউ খালিজ জানায়, ‘কাশকুল’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট সৌদি কর্তৃপক্ষ ও রাজপরিবার সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের নানা রকম ঘটনা ফাঁস করে থাকে। আল-জাসর এই অ্যাকাউন্টটি চালান – এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গত মার্চে আল-জাসরকে দুবাই থেকে গ্রেপ্তার করেছিল সৌদি পুলিশ। দুবাইয়ে টুইটারের আঞ্চলিক কার্যালয়ে গুপ্তচর নিয়োগের মাধ্যমে কাশকুলের অ্যাডমিন হিসেবে এই সাংবাদিককে তারা শনাক্ত করে।

গ্রেপ্তারের পর পুলিশের কাছে আটক অবস্থায়ই দিনের পর দিন নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি।

নিউ খালিজের বক্তব্য, এই গুপ্তচররা সৌদি সাইবার আর্মির সদস্য। এই আর্মি প্রতিষ্ঠা করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক সহযোগী সৌদ আল-কাহতানি।

Reneta

অবশ্য আল-কাহতানি সম্প্রতি নিজেই এক টুইটবার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, টুইটারে ভুয়া নাম কখনোই এ ধরনের সরকারবিরোধী অ্যাকাউন্টের পেছনে থাকা ব্যক্তিদের সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে রক্ষা করতে পারবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: সাংবাদিক নির্যাতনসাংবাদিক হত্যাসেমি লিডসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT