চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারের ভেতর আদালত বসানো সংবিধান পরিপন্থি: বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
আদালত, রাজনীতি
A A
খালেদা জিয়া-কারাগারের ভেতর আদালত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বকশীবাজার আদালত এলাকায় জড়ো হয়ে বলেছেন, কারাগারের ভেতরে আদালত বসানো সংবিধান পরিপন্থি।

সরকারের প্রজ্ঞাপন জারি করে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বকশীবাজার কারা অধিদপ্তরের মাঠ থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদ করে আদালত এলাকায় জড়ো হয়েছেন তারা।

আইনজীবীরা বলছেন, আইনের বিধি বিধানের বাইরে তারা যাবেন না। যদি আদালত স্থানান্তর হয়ে থাকে তাহলে আদালতকে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানাতে হবে। তখনই কেবল তারা কেন্দ্রীয় কারাগারে যাবেন কিনা সেটি বিবেচনা করবেন।

বুধবার বেলা ১১টার দিকে বকশীবাজার আদালত এলাকায় উপস্থিত সিনিয়র আইনজীবীরা বলেন, তাদের জানামতে, এখানেই বিএনপি চেয়ারপার্সনের মামলা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকেই তারা বকশীবাজারে এসেছেন।

সরকারি প্রজ্ঞাপনের বিষয়টি শুনেছেন জানিয়ে তারা অভিযোগ করেন, ওই প্রজ্ঞাপন বেআইনি, সংবিধান পরিপন্থি। এছাড়াও আদালত স্থানান্তর হলে অপর পক্ষকে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। কিন্তু এখন পর্যন্ত বিএনপির আইনজীবীরা আদালতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিস পাননি বলে অভিযোগ করেছেন।

আর এ কারণেই সবসময় যেখানে মামলার বিচারকাজ পরিচালিত হয় সেখানেই সিনিয়র আইনজীবীরা উপস্থিত হয়েছেন। আদালত তাদের কাছে এসে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরের বিষয় জানালে তখন আইনজীবীরা বিবেচনা করবেন নোটিসটি আইনানুগ কিনা।

Reneta

বিএনপির আইনজীবীরা না গেলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত আদালতে পৌঁছেছেন।

এর আগে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেছেন, কারাগারের ভেতর আদালত বসানো সংবিধান পরিপন্থি। তাই কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত বসানো হলে তারা সেখানে যাবেন কিনা সেটা আদালত বকশীবাজারে এসে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরের কথা জানালে বিবেচনা করবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড থেকে আরও দু’জন বাংলাদেশ জার্সিতে খেলতে আসছেন

এপ্রিল ২৪, ২০২৬

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রশিবির জকসুকে এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: অভিযোগ ৪ নেতার

এপ্রিল ২৪, ২০২৬

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নতুন মুখপাত্র

এপ্রিল ২৪, ২০২৬

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT