চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তদারকি করছে বিজিএমইএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ন ২২, জুন ২০২১
অর্থনীতি
A A

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কি-না তা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

এই তদারকিতে সন্তোষজনক ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানিয়ে ফারুক হাসান বলেন, করোনার প্রকোপ ঠেকাতে সরকার নারায়নগঞ্জ, গাজীপুরসহ ৭ জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। তবে দেশের অর্থনীতির স্বার্থে পোশাক কারখানাকে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে।

তিনি বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়, আইএলও ও বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শের আলোকে বিজিএমইএ সদস্যভুক্ত কারখানাগুলোর জন্য স্বাস্থ্যবিধি প্রটোকল প্রণয়ন করা হয়েছে। আমাদের কারখানাগুলোর এসব স্বাস্থ্যবিধি মেনে চলছে।

তারপরও কারখানাগুলো যথাযথ নিয়ম মেনে চলছে কি-না তা দেখার জন্য বিজিএমইএর পক্ষ থেকে প্রতিনিয়ত নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে আমরা সন্তোষজনক ফলাফল পাচ্ছি।

শ্রমিকদের করোনার হার প্রায় শূন্যের কোটায় উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য গাজীপুরের চন্দ্রায় বিশ্বমানের ল্যাব স্থাপন করেছে। চট্টগ্রামেও আরেকটি ল্যাব স্থাপন করা হয়েছে। এর ফলে শ্রমিকদের করোনার হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

Reneta

তারপরও করোনার বর্তমান অবস্থার ভয়াবহতা উপলব্ধি করে কারখানাগুলোতে আরও কঠোর মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে সরকার যদি আরও স্বাস্থ্য সংক্রান্ত গাইড লাইন দেয়, তাহলে তা মেনেই আমরা কারখানা চালু রাখব।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাপোশাক শ্রমিকফারুক হাসানবিজিএমইএলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT