পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরির সময় বিভিন্নভাবে রোজাদারদের সংকেত দেওয়া হয়ে থাকে। তবে কুয়েতে সেই প্রচলনটা একটু ভিন্ন ধরনের। সেখানে রমজান মাসে মাগরিবের নামাজের আজানের সময় বা রোজা ভাঙার সময় কামানের গুলি ছোড়ার বিকট শব্দ করা হয়।
রোজাদারদের এই বিকট শব্দে রোজা ভাঙার যথাযথ সময় অবহিত করার সংকেত হিসেবে চালু আছে দীর্ঘদিন থেকে। এটিকে কুয়েতের বিখ্যাত ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয়।
কুয়েতের রেডিও টিভিতে এই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। কুয়েতের রাজধানীর এলাকায় অবস্হিত কামানের গোলা ছোঁড়ার দৃশ্য দেখতে রমজান মাসে প্রতিদিন শত শত মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটে আসে।
কুয়েতের সপ্তম শাসক শেখ মোবারক আল সাবার আমল থেকে এই রীতি চালু আছে।








