বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার বেলা ১১টা ৫৮ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মেডিক্যাল ফাঁড়ি পুলিশের এএসআই আব্দুল খান।
সোমবার দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কে কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন সার্জেন্ট কিবরিয়া। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সার্জেন্ট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।








