চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে স্পেন দূতাবাসে তালেবান হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। শুক্রবার রাতে দূতাবাসের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা ভেতরে ঢুকে পড়ে।

এর পরপর নিরাপত্তারক্ষী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দূতাবাস ঘিরে ফেললে জঙ্গিদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এই ঘটনায় স্পেনের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

প্রথমে হামলার ক্থা অস্বীকার করলেও পরে কাবুলে দূতাবাস আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে স্পেন।

গতকাল মাদ্রিদে স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাবুলে আমাদের দূতাবাস হামলার শিকার হয়েছে। আমরা এখনও বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। 

স্প্যানিশ  দূতাবাসের একটি সূত্র জানায়, ‘কর্মীরা দূতাবাসের বাঙ্কারে অবস্থান করছেন। আফগান নিরাপত্তারক্ষীদের জন্য অপেক্ষা করছেন তারা।’

হামলার পরপরই তালেবান এর দায় স্বীকার করে বলেছে, তারা বিদেশি দখলদারদের একটি গেস্ট হাউসে আক্রমণ চালিয়েছে।

Reneta

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার ব্যস্ত শহরে স্প্যানিশ দূতাবাসের বাইরে একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই দূতাবাসে ব্যাপক বন্দুকযুদ্ধ শুরু হয়।

তারা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সে করে অনেককে হাসপাতালে নিতে দেখা গেছে। তবে হতাহতের সঠিক কোনো তথ্য তাৎক্ষণিক জানাতে পারেনি আফগান কর্তৃপক্ষ।

Jui  Banner Campaign
ট্যাগ: কাবুলজঙ্গিতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT