চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ০১, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৯ শিশুসহ কমপক্ষে ৬৮ জন।

পুলিশ জানিয়েছে, কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের পর জঙ্গিরা গুলিবর্ষণ করে। ঘটনাস্থলের পাশেই কাবুলে মার্কিন দূতাবাস, আফগান ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনের অফিস।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকালের কর্মব্যস্ত সময়ে বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনেই গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।

এরপরই জঙ্গিরা পাশের একটি উঁচু ভবনে উঠে পড়ে। সেখান থেকে নিচের একটি বাজারের মানুষ ও পথচারীদের লক্ষ্য করে তাদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটিতে প্রবেশ করেন। সে সময় তাদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ হয়।আফগানিস্তান-কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণ

হামলার শিকার জায়গাটির পাশেই আফগান বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি গুরুত্বপূর্ণ ভবন হওয়ায় পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।

জঙ্গি সংগঠন আইএস এবং তালেবানরা আফগানিস্তানে সক্রিয় থাকলেও কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তান-বোমাকাবুল-বোমা হামলাবোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT