পুরো ভারত এখন ‘কাবালি’র জ্বরে আক্রান্ত। সুপারস্টার রজনীকান্তের এই ছবিটি মুক্তির আগ থেকেই বেশ আলোড়ন ফেলেছিল। ছবি মুক্তির দিন চেন্নাই, বেঙ্গালুরু আর মেঙ্গালুরের একাধিক অফিসে বিশেষ ছুটির ঘোষণা করা হয়।
‘কাবালি’ নিয়ে যখন এই উন্মাদনা তখন সেই ছবির টিকিট না পেয়ে আত্মহত্যা করল এক তরুণ। মুক্তির প্রথম দিনে ছবির টিকিট না পেয়ে মালয়েশিয়ায় আত্মহত্যা করল রজনীকান্তের ভক্ত ওই তরুণ। অবশ্য ঘটনাটি ঘটে সেখানকার একটি শপিং মলে।
ভারতীয় মিডিয়া বলছে, দশ তলা ওই শপিং মলের উপর থেকে ঝাঁপিয়ে পড়েন ওই ভক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ‘কাবালি’ উন্মাদনা থমকে যায় এই ঘটনায়। যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।








