চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
১০:৩৪ অপরাহ্ন ১১, মে ২০২২
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ জন পর্যটকের মৃত্যু হয়েছে।

পরে ঘটনার খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল চেষ্টা চালিয়ে লোকাস বৈদ্য নামে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও অপূর্ব সাহা নামে অপর জনকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর ডুবুরী দল।

কাপ্তাই ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল করিম জানান, চট্টগ্রাম আন্দরকিল্লা থেকে ৬ বন্ধু কাপ্তাই বেড়াতে এসে বুধবার বিকেলের দিকে কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে নদীর স্রোতে দুজন পানিতে তলিয়ে যায় এর মধ্য একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও আরেকজনের মৃতদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।

উদ্ধারকৃত ১৯ বছর বয়সী লোকেস বৈদ্য চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। সে চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত। নিখোঁজ আরেক জনের নাম অপূর্ব সাহা (১৮)।

ঘটনার খবর পাওয়ার পর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

উল্লেখ্য, গত বছর একই এলাকায় গোসল করতে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়। সাতার না জানা পর্যটকদের কাপ্তাই হ্রদের পানিতে না নামার নিষেধাজ্ঞা থাকলেও বেড়াতে আসা পর্যটকরা হ্রদে গোসল করতে নেমে বিপদ ডেকে আনছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কর্ণফুলী নদীপর্যটকের মৃত্যুরাঙ্গামাটির কাপ্তাই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT