চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের লালগালিচায় দ্যুতি ছড়ালেন দীপিকা-কঙ্গনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ১২, মে ২০১৮
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। জনপ্রিয়তা তো আছেই, সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীও বর্তমানে তিনিই। তার রূপ-লাবণ্য কিংবা অভিনয়ে মুগ্ধ হয়ে থাকে দর্শক। এবার দীপিকার রূপের আবেশ ছড়িয়েছে কান চলচ্চিত্র উৎসবের আঙিনায়।

 ৭১তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন দীপিকা। কানের অন্যতম আকর্ষণীয় বিভাগ লাল গালিচায় পা মাড়িয়েছেন এই বলিউড অভিনেত্রী। গত বৃৃৃহস্পতি ও শুক্রবার কানের লাল গালিচায় হাঁটেন দীপিকা।
কানের লাল গালিচায় দীপিকার পরনে ছিলো জুহাইর মুরাদের ডিজাইনে সাদা রঙের গাউন, লরেইন শোয়ার্ৎজের ডিজাইন করা ডায়মন্ডের গহনা ও নিকোলাস কির্কউডের বানানো হিল। আবছা রাঙানো খোলা চুল দীপিকাকে লাগছিল মাধুর্যময়। উপস্থিত ক্যামেরাম্যানদের ফ্ল্যাশ তার দিকে জ্বলে ওঠে আতশবাজির মতো।

 

এবারের কানে দীপিকা অংশ নিয়েছেন বিশ্বখ্যাত প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হয়ে। এই নিয়ে তিনবার কানে রূপের দ্যুতি ছড়ালেন দীপিকা। উল্লেখ্য, ২০১০ সালে তার কানে যাত্রা হয়েছিলো।

দীপিকা ছাড়াও বৃহস্পতিবার কালো শাড়িতেই কান যাত্রা করছেন বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা। প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিতে তিনি আছেন ফ্রান্সের শহর কানে। তারও একাধিক ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। যেগুলোতে দেখা যায়, স্লিভলেস ব্লাউজের সঙ্গে কালো শাড়ি পরে আকর্ষণীয় রূপে দেখা দিয়েছেন কঙ্গনা।

এছাড়াও ঐশ্বরিয়া রাই বচ্চনকে কানের লালগালিচায় দেখা যাবে আগামী ১২ ও ১৩মে তে। আশা করা যাচ্ছে এবারের কানে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যকে নিয়ে উপস্থিত হতে পারেন। ঐশ্বরিয়ার পর আগামী ১৪ ও ১৫মে তে লালগালিচায় দেখা দিবে সদ্যবিবাহিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

Jui  Banner Campaign
ট্যাগ: ঐশ্বরিয়াকঙ্গনাকানদীপিকাসোনম
শেয়ারTweetPin8

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT