চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা ইমিগ্রেশনের নামে প্রতারণা বন্ধে বিশেষ পদক্ষেপের ঘোষণা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৫০ পূর্বাহ্ন ০৬, মার্চ ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডায় ইমিগ্রেশনের নামে ভুয়া তথ্য দিয়ে প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে ফেডারেল ইমিগ্রেশন ও সিটিজেনশিপ মন্ত্রী মার্কো মেনডিসিনো বলেছেন, ইমিগ্রেশন কনসাল্ট্যান্টদের উপর খবরদারি বাড়ানোসহ ইমিগ্রেশনের নামে প্রতারণায় নিয়োজিত অপরাধীদের চিহ্নিত করতে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।

শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী জানান, ইমিগ্রেশন নিয়ে প্রতারণার বিরুদ্ধে প্রচারণার লক্ষ্যে ৫০ মিলিয়ন ডলারের একটি তহবিল বরাদ্দ দেয়া হয়েছে। আগামী কয়েক বছরে ইমিগ্রেশনের নামে প্রতারণা বিরোধী প্রচারণায় এই অর্থ ব্যয় করা হবে।

প্রসঙ্গত, কানাডায় ইমিগ্রেশনের নামে বিভিন্ন দেশে প্রতারণার কথা অনেকদিন ধরেই আলোচিত হচ্ছিলো। গত ২৪ ফেব্রুয়ারি কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় টরেন্টো থেকে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’ কানাডা ইমিগ্রেশনের বিভিন্ন প্রতারণা নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসা প্রতারণার নানা চিত্রের একটি সারসংক্ষেপ ইমিগ্রেশন মন্ত্রীকেও পাঠানো হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার দেয়া বিবৃতিতে ইমিগ্রেশন মন্ত্রী মার্কো মেনডিসিনো বলেন, অভিবাসন এবং ভ্রমণের জন্য সারা বিশ্বের মানুষের অন্যতম আগ্রহের গন্তব্য কানাডা এবং প্রতি বছর বছর হাজার হাজার মানুষ কানাডায় আসে। অভিবাসনের আবেদনের সময় অনেকেই পরামর্শকদের শরণাপন্ন হয় এবং বিভিন্নজনের সহায়তা নেয়। তিনি বলেন, অধিকাংশ পরামর্শকই নিয়মনীতি অনুসরণ করে কাজ করলেও এক শ্রেণীর অসাধু পরামর্শক অভিবাসন পদ্ধতির অপব্যবহার করে সুবিধা নেয়ার চেষ্টা করে।
তিনি পরামর্শকের প্রয়োজন হলে কেবলমাত্র কানাডা সরকারের অনুমোদিত আইনজীবী বা অভিবাসন পরামর্শকদের সহায়তা নেয়ার পরামর্শ দেন।

মন্ত্রীদের বিবৃতিতে বলা হয়, অভিবাসনের নামে প্রতারণা বন্ধ করতে কানাডা সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে এবং কানাডায় অভিবাসনে আগ্রহীদের সুরক্ষা দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, অভিবাসন পদ্ধতিকে শক্তিশালী করতে আবেদন জমা দেয়া থেকে নিষ্পত্তি পর্যন্ত নজরদারি বাড়ানো, প্রতারণা বিরোধী প্রচারণাসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

ইমিগ্রেশন মন্ত্রী কানাডায় অভিবাসনে আগ্রহীদের মৌলিক কতগুলো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, কেউ নিজে কিংবা পরামর্শকের সাহায্য নিয়ে যেভাবেই অভিবাসনের আবেদন করা হোক না কেন কানাডা সব আবেদনপত্রকেই সমান গুরুত্ব দিয়ে দেখে। কেউ বাড়তি কোনো মনোযোগ বা সুবিধা পায় না। তিনি উল্লেখ করেন, কানাডা ইমিগ্রেশনের ওয়েবসাইটে অভিবাসনের নিয়মাবলী এবং প্রক্রিয়া অত্যন্ত সহজভাবে উল্লেখ করা আছে।

Reneta

অভিবাসনের নামে প্রতারণার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অভিবাসনে আগ্রহী এবং কানাডিয়ানদের যে কোনো প্রতারণার হাত থেকে রক্ষা করে কানাডার অভিবাসন পদ্ধতির সুনাম অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসনইমিগ্রেশনকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT