চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় মঞ্চস্থ হলো ‘দেওয়ান গাজীর কিস্সা’

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১:১৬ অপরাহ্ন ২১, জুলাই ২০১৯
প্রবাস সংবাদ
A A
কানাডা-মঞ্চনাটক-মঞ্চস্থ

কানাডার ক্যালগেরিতে মঞ্চস্থ হলো ৭০ এর দশক থেকে এ পর্যন্ত ঢাকার সর্বাধিক জনপ্রিয় ও আলোচিত নাটক ‘দেওয়ান গাজীর কিস্সা’।

বারটোল্ট ব্রেখটের নাটক অবলম্বনে ‘দেওয়ান গাজীর কিস্সা’ রচনা করেছেন নাট্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং নির্দেশনা দিয়েছেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম।

নাটকটি ক্যালগেরির দর্শকদের মাঝেও ব্যাপক প্রশংসিত হয়েছে। মঞ্চের সীমিত আসন সংখ্যার কারণে টিকেট না পেয়ে অনেক দর্শককে ফিরে যেতেও দেখা গেছে।

প্রবাসে নাটক মঞ্চায়নের নানান সীমাবদ্ধতার মাঝেও দর্শকদের মাঝে এই আগ্রহ সৃষ্টি এবং নাটকটির পরিশীলিত-নান্দনিক উপস্থাপনার জন্য নির্দেশক নাট্যজন সেলিমের প্রশংসা করেছেন অনেকে।

‘দেওয়ান গাজীর কিস্সা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ আল ইমরান নিক্কন, শুভাশিস চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস পপি, ইকবাল রহমান, ফারজানা সোমা, পাপ্লু পাল, তুরীন চৌধুরী, অনামিকা পূজা, গোলাম তাঞ্জিম অনিক, বিনীতা মৌ দত্ত, আরাফাত আহমেদ বাপ্পি, শরমিলা নন্দী শর্মী, সালেহা আশরাফ কান্তা, সঞ্জয় দেব রায়, লাভলী বেগম, শুভ্র দাস শুভ ও মাহমুদুল ইসলাম সেলিম।

আলোক নির্দেশনায় ছিলেন সুরঞ্জিত চন্দ, শব্দ নিয়ন্ত্রণে জয়ন্ত বসু, রূপসজ্জায় বিউটিশিয়ান ইসমত জেরিন, সেট নির্মাণে মোশারেফ মাসুদ, অভ্যর্থনায় জুবায়ের সিদ্দিকী ও সিমায়লা বুশরা জহির, স্থিরচিত্র ধারণে আলোকচিত্রী মাসরূর আহমেদ দীপক এবং নাটকটির শুরুতে দর্শকদের শুভেচ্ছা জানাতে প্রারম্ভিক সঞ্চালনায় ছিলেন রাইসা আফ্রিদা।

Reneta

নাটক ‘দেওয়ান গাজীর কিস্সা’ উদ্বোধন করেন একুশে পদকে ভূষিত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভিনেতা-নির্দেশক জামালউদ্দিন হোসেন এবং বিশিষ্ট অভিনেত্রী রওশন আরা হোসেন। অনেকদিন পর প্রচুর দর্শকের উপস্থিতিতে নির্মল আনন্দ নিয়ে ক্যালগেরিবাসী উপভোগ করল নাটকটি।

নাটক ‘দেওয়ান গাজীর কিস্সা’ সম্পর্কে বলতে গিয়ে নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম বলেন, ‘বারটোল্ট ব্রেখট ছিলেন একজন প্রগতিশীল নাট্যকার। তার বেশিরভাগ নাটকেই উঠে এসেছে মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কথা, শোষণ নিপীড়নের কথা, যা বাংলাদেশসহ সারা বিশ্বে এখনও বিদ্যমান। এই নিগূঢ় সত্যকে তিনি কেবল হাস্যরসের মাধ্যমে নান্দনিকভাবে দর্শকদের সামনে উপস্থাপনই করতে চাননি, তাদেরকে ভাবাতেও চেয়েছেন।

সেই একই ধারাতে বিশিষ্ট অভিনেতা ও বর্তমান জাতীয় সংসদের সম্মানিত সদস্য আসাদুজ্জামান নূর ৭০ এর দশকে নাটকটি সম্পূর্ণ দেশজ মেজাজে রচনা করেছিলেন, যা কোনভাবেই বিদেশি নাটকের রূপান্তর বলে মনে হয় না এবং চার দশক ধরে সমান জনপ্রিয়তা নিয়ে ঢাকার মঞ্চে অভিনীত হয়ে এসেছে। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনও সেই পঙ্কিলতা আমরা দেখতে পাই, প্রবাসে থেকেও আমাদের এসব ভাবিয়ে তোলে। আর তাই নটনন্দন থিয়েটার এবার এই নাটকটি মঞ্চায়নের জন্য বেছে নিয়েছে।’

নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’র আরো একাধিক মঞ্চায়ন প্রত্যাশা করে ক্যালগেরিবাসী।

Jui  Banner Campaign
ট্যাগ: মঞ্চনাটক
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT