চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার নোভাস্কোশিয়া প্রভিন্সে একের পর এক ট্র্যাজেডি

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১:০৩ অপরাহ্ন ১৯, মে ২০২০
প্রবাস সংবাদ
A A

কানাডার নোভাস্কোশিয়া প্রদেশের সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় নোভাস্কোশিয়া বাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যে স্লো বার্ডস দুর্ঘটনা নােভাস্কোশিয়ার জন্য অন্যতম ট্র্যাজেডি। কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি জানিয়েছে , কানাডিয়ান ফোর্সেস স্লো বার্ডস দুর্ঘটনায় রোববার ক্যাপ্টেন জেনিফার ক্যাসির মৃত্যুতে নােভাস্কোশিয়ার জন্য বিশাল ধাক্কা। জেনিফার ক্যাসি , যিনি নভেম্বর ২০১৮ থেকে অ্যাক্রোবেটিক দলের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার ছিলেন , তিনি হ্যালিফ্যাক্স থেকে এসেছিলেন। বিমানটি বিসি এর কমলুপসে টেকঅফ করার ঠিক কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। পাবলিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে যােগ দেবার পূর্বে তিনি সাংবাদিকতা করতেন ।

জেটের পাইলট ক্যাপ্টেন রিচার্ড ম্যাকডুগাল বিধস্ত বিমান থেকে বের হতে সক্ষম হন এবং একটি বাড়ির ছাদে নামেন। কিন্তু জেনিফার ক্যাসি বের হতে পারেন নি ।

আরসিএ এফ-এর পক্ষ থেকে দলের একজন নিবেদিত সদস্যেকে হারিয়েছে , আরসিএ এফ কমান্ড রবিবার রাতে এক টুইট করেছেন যা  ‘আমরা জেনির পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে গভীরভাবে শােক ও সমবেদনা প্রকাশ করছি । আহত ক্যাপ্টেন ম্যাকডুগাল এর প্রিয়জনদের সাথেও আমাদের ভালােবাসা রয়েছে । আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি ।’

দু’সপ্তাহ আগ থেকে স্লো বার্ডস নয়টি বিমান নিয়ে সারা কানাডায়- ‘ অপারেশন অনুপ্রেরণা ‘ নামে একটি ক্রস কানাডা সফর শুরু করেছিল , কোরনা কালের চ্যালেঞ্জ পূর্ণ কানাডার কঠিন সময়ে দেশের মানুষকে আনন্দ দেওয়ার জন্যই। দু সপ্তাহের শেষদিনই দুর্ঘটনায় প্রাণ হারালো ক্যাপ্টেন জেনিফার ক্যাসি। যা কানাড়ার স্লো বার্ডস দুর্ঘটনায় মৃত্যুতে নােভাস্স্কোশিয়ার জন্য ট্রাজেডি ।

জেনিফার ক্যাসি ২০১৪ সালে কানাডিয়ান বাহিনীতে যােগ দিয়েছিলেন এবং রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের বায়াে অনুসারে , তার নিজের শহর হ্যালিফ্যাক্স এ এবং তারপরে বেলভিলিতে, রিপাের্টার, অ্যাঙ্কর এবং প্রযােজক হিসাবে রেডিওতে কাজ করেন। তিনি খুব হাসিখুশি প্রাণবন্ত বন্ধুবৎসল সৎ এবং কর্মঠ ছিলেন বলেই সহকর্মীরা বলেছেন ।

জেনিফার ক্যাসি সিওএফ -১৮ ডেমাে টিমের সাথে ২০১৮ এর বেশিরভাগ সময় কাটিয়েছিলেন নর্থাড ৬০ জেটের সাথে উক্তর আমেরিকা এবং যুক্তরাজ্যে । তিনি নভেম্বর ২০১৮ সালে স্লো বার্ডস এ যােগ দিয়েছিলেন । তার বন্ধু ডারকিন বলেছেন বন্ধু হিসেবে তিনি ছিলেন একজন চমৎকার , তিনি হকি পছন্দ করতেন এবং বিশেষত মন্ট্রিয়লে কানাডিয়েনস টিমে তারা তিন বছর আগে মন্ট্রিয়লে বিশ্ব জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ।

Reneta

তার লিঙ্কডিন প্রােফাইল অনুসারে , ক্যাসি ২০১৯ সালে রয়েল রোডস ইউনিভার্সিটিতে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের স্নাতকোত্তর অর্জন করেছেন এবং ডালহৌসি বিশ্ববিদ্যালয় থেকে কিংডজ ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ।

নোভাস্কোশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলিতে সীমাহীন কষ্ট সহ্য করেছে। কোভিড-১৯ মহামারী নিয়ে কাজ করতে গিয়ে একজন বন্দুকধারী প্রদেশের গ্রামাঞ্চলের ২১ জনকে গুলি করে হত্যা করেছে । এরপরে হালিফাক্স- এ ফ্রিগেট এইচ এমসি এস ফ্রেডেরিকটন একটি সামরিক হেলিকপ্টার ভূমধ্যসাগর বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছিলেন – যারমধ্যে তিনজন নোভাস্কোশিয়ার বাসিন্দা ছিল। এখন তারা তাদের নিজের একটি মেয়েকে হারিয়েছে।

নােভা স্কোশিয়ার প্রিমিয়ার স্টিফেন ম্যাকনিল সােমবার সকালে টুইট করেছেন : “ পুৱে প্রদেশের পক্ষ থেকে আমি ক্যাপ্টেন জেনিফার ক্যাসির পরিবার , বন্ধু , ও সিএসএন স্লোবার্ডস টিম এবং সহকর্মী সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।নােভাস্কোশিয়ানরা আপনাদের সাথে দাঁড়িয়ে আমাদের ভালবাসা , সহমর্মিতা জানাচ্ছি এবং প্রার্থনা করছি ।

প্রধানমন্ত্রী জাষ্টিন টুডো স্লো বার্ডস দলের সাথে ক্যাসি এবং ম্যাকডুগালের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন “ গত দু’সপ্তাহ ধরে , এই কঠিন সময়ে কানাডিয়ানদের সাহস যােগানাের জন্য স্লোৱার্ডস দেশজুড়ে উড়ছে। তারা প্রতিদিন কানাডার সবচেয়ে সেরা প্রতিনিধিত্ব করেছে এবং অবিশ্বাস্য দক্ষতা এবং উৎসর্গের মাধ্যমে উৎসাহ প্রদর্শন করেছে।

স্লো বার্ডস দুর্ঘটনায় মৃত্যুতে নােভাস্কোশিয়ার জন্য ট্র্যাজেডি এবং জেনিফার ক্যাসির মৃত্যুতে সাৱা কানাডা জুড়ে সামাজিক যোগাযােগমাধ্যমে শােক প্রকাশ হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT