আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি: বরফাচ্ছন্ন কানাডার আলবার্টা সিটির অদূরে ড্রাম হিলার শহরে বিশ্বের সর্ববৃহৎ ডাইনোসর মিউজিয়ামে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে এসে পরিবার পরিজন নিয়ে অন্যান্যদের সাথে প্রবাসী বাঙালিরাও পরিদর্শন করছে মিউজিয়ামটি।
কানাডার আলবার্টা প্রদেশে রয়েল টেরেল মিউজিয়ামটি সিএনএন-এর ভোটে বিশ্বের ডাইনোসরের সর্ববৃহৎ মিউজিয়াম। আলবার্টার অসমতল অনুর্বর ভূমির নিচে লুকিয়ে থাকা প্রচীনতম ৩৯০ কোটি বছরের পুরাতন জীবন সৃষ্টির ইতিহাস সংক্রান্ত বিজ্ঞানের বর্ণনা ও নমুনা এখানে প্রদর্শিত হচ্ছে।
১৯৮৪ সালে ভূ-তত্ত্ববিদ জোসেফবুর টেইরল আলবার্টা রেডডিয়ার উপত্যকায় কয়লা উত্তোলনের সময় হঠাৎ ডাইনোসরের কঙ্কাল দেখতে পান, তার নাম অনুসারেই যাদুঘরটির নামকরণ করা হয়েছে। ৪০টিরও বেশি বিভিন্ন প্রজাতি ডাইনোসরের কঙ্কাল ও তার নমুনা এখানে রয়েছে।
পৃথিবীর প্রায় ৩৮ লক্ষ বছরের প্রবাল প্রাচীর, বরফ যুগের স্তন্যপায়ী প্রাণী, সামুদ্রিক সরিসৃপ প্রাণীসহ নানা রকম প্রাগৈতিহাসিক প্রাণীর সৃষ্টির উৎসের বর্ণনা ও নমুনাও এখানে রয়েছে।
এখানে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ রয়্যাল টিরাল যার দৈর্ঘ্য ১৭শ বর্গফুট। ৩১ হাজারেরও বেশী ছাত্র-ছাত্রী জীবাষ্ম সংক্রান্ত গবেষণা করছে এখানে। ৫ হাজারেরও বেশী ছাত্র-ছাত্রী রয়েছে ডিসটেন্স লার্নার হিসাবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








