চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল 

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৫৫ পূর্বাহ্ন ২৭, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A

কানাডায় করোনায় মৃতের সংখ্যা কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। গতবছর মার্চ মাসে সর্বপ্রথম বৃটিশ কলম্বিয়ায় করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে এখন ২৪ হাজার ছাড়ালো।

সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৭ হাজার ৯১৮ জন,মারা গেছে ২৪ হাজার ২৪ জন এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ৭ শত ১৫ জন।

এছাড়াও,কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, কুইবেক এবং আলবার্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়েছে যা জনমনে আতঙ্কের সৃষ্টি করছে।

প্রতিদিনই আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। ইতিমধ্যেই কয়েকটি প্রদেশে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে কানাডা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ভ্যাকসিনের কোনো ঘাটতি যেন না পড়ে সেজন্য কয়েক কোটি ডোজ টিকার ব্যবস্থা করেছে । চুক্তি হয়েছে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যাকসিন উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষে কয়েক কোটি ডোজ সুরক্ষিত রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওর হাসপাতালগুলো অধিক সংখ্যক কোভিড রোগীর চিকিৎসা নিশ্চিত করতে ঐচ্ছিক অস্ত্রোপচারসহ জরুরি নয় এমন চিকিৎসা কমিয়ে আনতে শুরু করেছে ।এ ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট শুক্রবার বলেন, এ সিদ্ধান্তের ফলে অন্টারিওর হাসপাতালগুলোতে আইসিইউ সক্ষমতা এক হাজার শয্যা পর্যন্ত বেড়ে যাবে।

Reneta

অন্যদিকে কানাডায় প্রবেশ ও দেশের অভ্যন্তরে ভ্রমণকে নতুন করে সীমিত করার কথা ভাবছে সরকার। মহামারির তৃতীয় ঢেউয়ে সংক্রমণের নতুন নতুন রেকর্ড তৈরি অব্যাহত থাকায় এ উদ্যোগের কথা বিবেচনা করা হচ্ছে। এর মধ্যেও আশার কথা হলো ভ্যাকসিনেশনে নতুন উচ্চতায় পৌঁছেছে কানাডা।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকরোনায় মৃত্যুকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT