চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকটাপন্ন অভিনেতা কাদের, দেশে ফিরছেন ২০ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

ক্যানসার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন বিখ্যাত ‘বাকের ভাই’ এর বদি খ্যাত অভিনেতা আবদুল কাদের। তার অবস্থা এখনও সংকটাপন্ন। আগামি ২০ ডিসেম্বর চেন্নাই থেকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

চেন্নাই থেকে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন তার পুত্রবধু জাহিদা ইসলাম জেমি।

বৃহস্পতিবার বিকেলে জেমি বলেন, বাবার অবস্থা আগের মতোই অপরিবর্তিত। ক্যানসার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। শরীর প্রচণ্ড দুর্বল, এই অবস্থায় তাকে ক্যামিও থেরাপিও দেয়া যাচ্ছে না। তাই আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয় তবে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসবো।

তিনি বলেন, শরীরের যে কন্ডিশন এখন, চিতিৎসকরা আইসিইউতে নিতে চেয়েছিলেন; পরে আবার তারাই পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেয়ার। আইসিইউতে একবার নিলে আমরাতো তাকে পরে বাংলাদেশে নিয়ে যেতে পারবো না। উনাদের বলেছি, আমাদের বাবাকে একটু ভলো করে দেন, সুস্থ করে দেন- যেন ফ্লাই করে অন্তত দেশে নিয়ে যেতে পারি।

সেখানকার চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন বলেও জানান আব্দুল কাদিরের এই পুত্রবধু। জানালেন, রক্তে বাবার হিমোগ্লোবিনের মাত্রা কমতে কমতে তিনে এসে ঠেকেছিলো। খুব খারাপ অবস্থা ছিলো, দিনকে দিন তিনি শুকিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় এখন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ৫ এ উঠেছে। আজকে সকালেও আমি হাসপাতালে ছিলাম। ড্রেসিং করার সময় দেখেছি, বাবার প্রচুর ব্লাড যাচ্ছে।

ফোর স্টেজে এসে ক্যানসার চিহ্নিত করার বিষয়ে জেমি বলেন, বাবার ব্যাকপেইন ছিলো। বেশকিছু দিন ধরে আমরা দেশের বড় বড় হাসপাতালগুলোতে গিয়েছি। বহু পরীক্ষা নিরীক্ষা করেও কেউ বাবার ব্যাক পেইনের কারণ উদঘাটন করতে পারলেন না। সর্বশেষ পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায় বাবার টিউমার হয়েছে। এরপরেই আমরা ভেতরে ভেতরে বাবাকে নিয়ে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি। এখানে এসে চেকআপ করা হলে জানতে পারি বাবার ক্যানসার, শুধু তাই না সেটা পুরো শরীরে ছড়িয়ে গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআব্দুল কাদেরবদিবাকের ভাইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT