চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ন ৩০, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চলতি বছরের ২১ নভেম্বর থেকে ফুটবলের মহাযজ্ঞে মেতে উঠবে বিশ্ব। কাতারে বসবে সেরা খুঁজে নেয়ার আসরটি। সেই পথে ২০২২ বিশ্বকাপের অফিসিয়াল বলও আনা হল সামনে। নাম ‘আল রিহলা। অ্যাডিডাসের তৈরি এই বল দিয়ে শিরোপার লক্ষ্যে দৌড়াতে নামবে ৩২ দেশ।

জার্মানির বহুজাতিক কোম্পানি অ্যাডিডাস বিশ্বকাপ বলের অফিসিয়াল স্পন্সর, যারা ১৯৭০ সাল থেকে বিশ্বকাপে বল সরবরাহ করে আসছে। কাতার আসরের বলের মধ্য দিয়ে তারা টানা ১৪টি বিশ্বকাপের বল সরবরাহ করতে চলেছে।

এবারের বলটি খেলার গতিকে সর্বোচ্চ অবস্থা দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে, এটি টুর্নামেন্টের ইতিহাসে যেকোনো বলের চেয়ে অনেক দ্রুততর হবে।

বল উন্মোচনের সঙ্গে আরও একটি চমকপ্রদ পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাডিডাস। প্রকাশিত হয়ে আল রিহলা দ্রুত সময়ে দশটি শহর ঘুরে আসবে। যার মাঝে থাকবে- দুবাই, টোকিও, ম্যাক্সিকো সিটি, নিউ ইয়র্ক সিটির মতো বড় বড় শহর।

বলটি জনসম্মুখে নিয়ে আসবেন ইকার ক্যাসিয়াস, কাকা, ফারাহ জেফরি ও নউফ আল আনজির মতো কিংবদন্তিরা।

আল রিহলা মানে ভ্রমণ। এটি নির্ধারণ করা হয়েছে আরবীয় কালচার, স্থাপনা, আইকনিক বোট এবং কাতারের পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে। রং নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্ব দেয়া হয়েছে। মুক্তোর পটভূমিতে আঁকা সাহসী, প্রাণবন্ত রঙগুলি ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ এবং খেলার ক্রমবর্ধমান গতির প্রতিনিধিত্ব করে।

Reneta

ফিফা প্রতিবেদনে জানিয়েছে, তথ্যগত বিশ্লেষণের পর বানানো এই বল অ্যাডিডাসের পরীক্ষাগারে আরও বড় পরীক্ষার মধ্য দিয়ে গেছে। পরীক্ষা করা হয়েছে বাতাসের টানেলে ভাসিয়ে। ফুটবলাররাও এ ধরনের বলে ইতোমধ্যে খেলে ফেলেছেন। বলে ব্যবহৃত চামড়ার গুণগত মান ও প্যানেল আকৃতির কারণে খেলার দিক থেকে আল রিহলা পুরোপুরি নিখুঁত ও ভরসা করার মতো বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

অ্যাডিডাসের ফুটবল গ্রাফিক্স অ্যান্ড হার্ডওয়্যার ডিজাইনের প্রধান ফ্রানজিস্কা লফেলম্যান বলেছেন, ‘খেলাটি দ্রুততর হচ্ছে এবং এটির গতি বাড়ার সাথে সাথে নির্ভুলতা এবং ওড়ার স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন ডিজাইনের বলটি বাতাসের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট উচ্চতা এবং গতি বজায় মেনে চলবে। সর্বোচ্চ বৈশ্বিক আসরটির জন্য আমরা এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত এবং নির্ভুল ফিফা বিশ্বকাপ বল তৈরি করে আমূল উদ্ভাবনের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে প্রস্তুত হয়েছি।’

আল রিহলা নিয়ে আশাবাদী ফিফার বিপণন বিভাগের পরিচালক জঁ-ফ্রাঁসোয়া পাথি, ‘অ্যাডিডাসের বলটি দেখতে অসাধারণ, টেকসই, অনেক ভালো মানসম্পন্ন একটা ম্যাচ বল। কাতারে বিশ্ব শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের সেরা ছন্দে থাকা বিশ্বের সেরা তারকারা এই বলে খেলা উপভোগ করবেন। উপভোগ করবেন বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়েরাও।’

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022দুবাইফিফাফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT