চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপের ড্র: কখন, কোথায় এবং কীভাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ন ৩০, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ার দেশ কাতারে আগামী ২১ নভেম্বর শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ আসর ফিফা বিশ্বকাপ। ২০২২ মহারণে অংশ নেবে ৩২ দেশ। যার মধ্যে ২৭টি দেশ চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। কাতারের টিকেট কাটার জন্য লড়ছে বাকি পাঁচ দল।

দুয়ারে কড়া নাড়তে থাকা বৈশ্বিক আসরটি এখন ক্ষণগণনার টেবিলে। তবে এখনও দলগুলোর ভাগ্য, গ্রুপপর্বের প্রতিপক্ষ এবং নকআউট রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়গুলো খোলাসা হওয়ার বাকি। যা জানা যাবে শুক্রবার রাতে, কাতার আসরের ড্রয়ে।

বিশ্বকাপের ড্র কোথায়-কখন
বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলির মধ্যে অন্যতম একটি হল ড্র-পর্ব, যা জানতে উন্মুখ হয়ে থাকেন সবাই। চারবছর পর আবারও গ্রহকে স্থবির করে দেবে ফিফা। কাতারের দোহায় শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় নির্ধারণ হবে কোন দল, কোন গ্রুপে, কে কাকে প্রতিপক্ষ পাচ্ছে— সেটা।

গ্রুপপর্বের ড্র সরাসরি সম্প্রচার করবে ফিফা। দেখা যাবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ড্র অনুষ্ঠান লাইভ করবে আমেরিকান স্প্যানিশ টিভি চ্যানেল টেলিমুন্ডোও।

কাদের নিয়ে হচ্ছে ড্র
দোহায় চারটি পটে ড্রতে উঠবে ২৯টি দেশের নাম। টিকেট নির্ধারণ না হওয়া তিনটি দলও থাকবে ড্রয়ে। ইউরোপ অঞ্চল থেকে ড্রতে উঠবে ১২টি দল। জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও পোল্যান্ড।

এই অঞ্চল থেকে আরও একটি দল বিশ্বকাপে যাবে। ইউক্রেনে তাদের প্রতিবেশী রাষ্ট্র রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেন-স্কটল্যান্ড প্লে-অফের সেমিফাইনাল স্থগিত রয়েছে। সেই ম্যাচের বিজয়ী দল প্লে-অফের ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে খেলবে। যাতে জয়ী দলটি বিশ্বকাপে যাবে।

Reneta

লাতিন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তাদের সঙ্গী হয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। বাছাইপর্বে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকায় প্লে-অফে খেলবে পেরু।

আফ্রিকা মহাদেশ থেকে সরাসরি কাতারে যাচ্ছে ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া ও ক্যামেরুন। এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে সাউথ কোরিয়া, ইরান, জাপান ও সৌদি আরব।

দুই গ্রুপের তৃতীয় স্থানে থাকায় সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া প্লে-অফে মুখোমুখি হবে। এই প্লে-অফের বিজয়ী দল লাতিন অঞ্চলের পঞ্চম স্থান অর্জন করা পেরুর বিপক্ষে খেলবে। সেই ম্যাচের বিজয়ী দল পাবে বিশ্বকাপে খেলার টিকেট।

কনক্যাকাফ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। কাতারের টিকেট হাতে পাওয়া যুক্তরাষ্ট্রেরও অনেকটা নিশ্চিতই। এই অঞ্চল থেকে মেক্সিকোর বিশ্বকাপে যাওয়ার রাস্তা সহজ হলেও কাগজে-কলমের হিসাবে তাদেরকে নিশ্চিত বলা যাচ্ছে না।

চার পটের কোনটিতে কারা?
বিশ্বকাপের ড্র পর্ব চালানোর জন্য চারটি পটে আটটি করে দল অন্তর্ভুক্ত করেছে ফিফা। পট-১, ২.. করে চারটি সাজানো হয়েছে র‌্যাঙ্কিং হিসেবে। আয়োজক দেশ কাতার ড্র পটের প্রথমটির প্রথম স্লটে থাকবে।

পট-১ থেকে ড্র শুরু হয়ে শেষ হবে পট ৪-এ। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিবেচনায় পট-১এ আছে কাতার, বেলজিয়াম, ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।

পট-২এ আছে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, ম্যাক্সিকো*, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র*, ক্রোয়েশিয়া, উরুগুয়ে। (*দলগুলো যদি কোয়ালিফাই করতে পারে)

পট-৩ থেকে উঠবে সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, সাউথ কোরিয়া, পোল্যান্ড, তিউনেশিয়া/কানাডা (৩১ মার্চ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী নির্ধারণ হবে)

পট-৪ থেকে ড্রতে আসবে র‌্যাঙ্কিংয়ের নিচের দিকের আটটি দল। এশিয়ার ও কনমেবল প্লে-অফ জয়ী দল, ওশেনিয়া-কনক্যাকাফ প্লে-অফ, ইউরোপে স্থগিত হওয়া ম্যাচ থেকে একটি দল, সৌদি আরব, ইকুয়েডর, ঘানা, ক্যামেরুন, তিউনেশিয়া/কানাডা।

ড্রয়ের নিয়মকানুন
ইউরোপ বাদে বাকি মহাদেশগুলোর একাধিক দল থাকতে পারবে না একই গ্রুপে। তবে প্রত্যেক গ্রুপে ইউরোপের অন্তত একটি অথবা সর্বোচ্চ দুটি দলকে রাখতে হবে। ৩২ দলে আটটি গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ নামে নির্ধারণ করা হবে।

কোথায়-কখন শুরু বিশ্বকাপ
এ, বি, ই এবং এফ গ্রুপের শুরুর পর্বের ম্যাচগুলো হবে আল বায়েত স্টেডিয়াম, খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম এবং আহমেদ বিন আলী স্টেডিয়ামে।

সি, ডি, জি এবং এইচ গ্রুপের ম্যাচগুলো গড়াবে লুসাইল আইকনিক স্টেডিয়াম, স্টেডিয়াম ৯৪৭, এডুকেশন সিটি স্টেডিয়াম এবং আল হানুব স্টেডিয়ামে।

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা ২১ নভেম্বর শুরু হয়ে চলবে ডিসেম্বরের ২ তারিখ পর্যন্ত। শেষ ষোলোর খেলা গড়াবে ৩ থেকে ৬ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনালের চারটি খেলা হবে ৯ ও ১০ ডিসেম্বর।

এরপর সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। সেমিফাইনালে বাদ পড়া দল তৃতীয় স্থান নির্ধারণীতে লড়বে ১৭ ডিসেম্বর। একদিন পর ১৮ ডিসেম্বর নির্ধারণ হবে আসর সেরার মুকুট।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকাতারকাতার বিশ্বকাপ-2022ড্রপর্তুগালফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT