চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারে কূলকিনারা পেল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ন ০৫, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কাতারের গ্যালারিতে দখল নিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তুলেছিলেন লাল-সবুজের পতাকার ঢেউ। কিন্তু মাঠে বল দখলের আসল কাজটা যাদের, সেই বাংলাদেশের ফুটবলাররা কোনো কূলকিনারাই পেলেন না লড়াইয়ে। মিলেছে বড় ব্যবধানের হার।

দোহায় আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ডেমি ডের শিষ্যরা। জামাল ভুঁইয়ারা ম্যাচে আলো ছড়াতে পারেননি একদমই।

শুক্রবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রাথমিক পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে কাতারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকল কাতার। ৫ ম্যাচে ১ পয়েন্টে তলানিতে জামালরা।

দুদলের ফুটবল সামর্থ্যে যোজন-যোজন ব্যবধান। জেনেও লড়াইয়ের প্রত্যয়ের আশাবাদ ছিল জামালদের মুখে। সেই আশার পালে হাওয়া দেয়ার মতো খেলার ছিটেফোঁটাও দেখা মেলেনি।

দুই অর্ধেই সমান দাপটে ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়েও দুই গোল জড়ায় তারা বাংলাদেশের জালে। যোগ করা সময়ে শেষ পেরেকটি ঠুকে দেয়, তুলে নেয় বড় জয়ের পথে পঞ্চম গোলটি।

স্বাস্থ্যবিধির ব্যাপারে কাতারের কড়াকড়ি এতটাই ছিল যে, এড়িয়ে মাঠে ঢুকতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কায় ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ কেউ জানিয়েছিলেন প্রিয় দেশকে সমর্থন জানাতে যেভাবেই হোক শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। লড়াইয়ে জয়ী হয় বাংলাদেশি দর্শকরাই।

Reneta

দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে স্থানীয়দের ঠেলে লাল-সবুজ পতাকার প্রাধান্যই দেখা গেছে বেশি। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মাত্র ২০ ভাগ টিকেট, অর্থাৎ দুই হাজার টিকিট বিক্রি করেছিল কাতার।

দিন শেষে মাঠে ঢুকতে পেরেছিল ১৮০০ দর্শক। তাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা দুশ্চিন্তায় ছিলেন, যদি টিকেট না মেলে! প্রবাসে এসে স্বদেশিদের সমর্থনের ঘাটতিতে কিছুটা মন খারাপের কথা বলেছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রাও।

বিক্রির ১৮০০ টিকেটের প্রায় ১৫০০-ই কিনে নিয়েছিল বাংলাদেশিরা। খালি হাতে আসেননি তারা, সঙ্গে এনেছিলেন দেশের লাল-সবুজ পতাকা। মাঠের ফলে জামাল ভূঁইয়ারা তাদের বড় হতাশই করলেন!

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT