চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারের ওপর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ন ০৫, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

কাতারের ওপর অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছে সৌদি আরব। সৌদিসহ মধ্যপ্রাচ্যের চার দেশের দেয়া ১৩টি শর্ত পূরণের সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা এলো।

মিশরের রাজধানী কায়রোতে মধ্যপ্রাচ্যের চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তাদের দাবিগুলোর তালিকার প্রতি কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করা হয়।

সম্পর্কচ্ছেদের ঠিক এক মাস পর কাতার ইস্যুতে আলোচনায় বসে সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অবরোধ তুলে নিতে বেঁধে দেয়া ১৩টি শর্ত মানতে কাতারকে বাড়িয়ে দেয়া ৪৮ ঘণ্টা সময়ও শেষ হয় এই দিন।

কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হয়।

নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত হিসেবে কাতারভিত্তিক নিউজ নেটওয়ার্ক আল-জাজিরা বন্ধ এবং ইরানের সঙ্গে সম্পর্ক সীমিত করাসহ ১৩টি দাবি জানানো হয়েছিল সৌদি জোটের পক্ষ থেকে। তবে কাতার সরকার সেগুলোকে ‘অবাস্তব এবং বাস্তবায়নের অযোগ্য’ উল্লেখ করে মেনে নিতে অস্বীকৃতি জানায়।

মৌলবাদ এবং জঙ্গিবাদে মদদ ও অর্থায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গত ৫ জুন সৌদি আবর, মিশর, সংযুক্ত অারব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, লিবিয়া এবং মালদ্বীপ কাতারের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পাশাপাশি দেশটির সঙ্গে সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করে।

Reneta

কাতার অবশ্য বারবারই এমন অভিযোগ অস্বীকার করে এসেছে। অবরোধ থেকে মুক্তি পেতে এবং নতুন আরও নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চার দেশের ১৩ শর্ত মেনে নেয়ার জন্য প্রথমে বেঁধে দেয়া ১০ দিনের সময়সীমায় কাতার শর্ত মানতে রাজি না হলে গত সোমবার আরও দু’দিন সময় বাড়ানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT