চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজের ক্ষেত্রে কাগজের বদলে স্মার্টফোনই যথেষ্ট হবে: মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পৃথিবীর ইতিহাসে দেশের নামের সঙ্গে ‘ডিজিটাল’ সংযুক্ত করতে আমরাই পথিকৃৎ। শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ সর্বক্ষেত্রে ডিজিটালের ব্যবহার বাস্তবায়ন কর্মসূচী চলমান। আমাদের এবারের উদ্যোগ কাগজ নির্ভর না থেকে ডিজিটাল পদ্ধতিতে সরকারি সেবা নিশ্চিত করা। সরকারের যাবতীয় তথ্যের ব্যবহারে স্মার্টফোনই যথেষ্ট হবে।’

আজ শনিবার সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি আরো বলেন: দেশের শিক্ষার্থীরা প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নিজেদের সংযুক্ত করেছে। আমাদের দেশের তরুণরা ঢাকার পান্থপথে বসে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের ব্যবস্থাপত্র তৈরি করে দিচ্ছে। শ্যামলীতে বসে টোকিওর বাড়ি পাহাড়া দেয়াটা বিস্ময়কর শোনালেও এমনটি ঘটছে এই দেশে। সুতরাং প্রযুক্তির উৎকর্ষতার যুগে আমরা মোটেও পিছিয়ে নেই।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি সুব্রত সরকার।

তিনি বলেন, দেশের মানুষের মাঝে প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে বিসিএস একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তিকে আপন করে নিলে জীবন সহজতর হবে। বেকারত্ব দূর হবে। দরিদ্র থেকে সামর্থ্যবান হতে প্রযুক্তি হতে পারে অন্যতম হাতিয়ার। সরকারের সঙ্গে প্রযুক্তির শীর্ষ সংগঠন হিসেবে বিসিএস সবসময় একাত্মতা ঘোষণা করে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করে যাচ্ছে।

কর্মসূচীর সভাপতিত্ব করেন বিসিএস এর সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে সিলেট কোন অংশে পিছিয়ে নেই। তথ্যপ্রযুক্তি নিয়ে যতো বেশি কর্মশালা হবে, তত শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা পাবে। সিলেটে আইসিটি ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার জন্য আমরা আইসিটি মন্ত্রীকে ধন্যবাদ জানাই।

Reneta

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমদ এম.পি, তথ্যপ্রযুক্তি বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাবেদুর রহমান শাহীন, পরিচালক শাহীদ-উল-মুনীর, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজয় ডিজিটালের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই। সঞ্চালনায় ছিলেন বিসিএস সিলেট শাখার সাধারণ সম্পাদক এ এস এম জি কিবরিয়া। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে বিসিএস সিলেট শাখার সহযোগিতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল বাংলাদেশমোস্তাফা জব্বারলিড নিউজস্মার্টফোন
শেয়ারTweetPin1

সর্বশেষ

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

স্ট্রেইটস টাইমসে ধনকুবেরকে নিয়ে যে সংবাদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT