চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজাখস্তানে রাশিয়ান সৈন্যের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ন ০৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাজাখস্তানে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে রাশিয়ার সৈন্য সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। কাজাখ সরকার নিজেই পরিস্থিতি সামলাতে পারতো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লেঙ্কিন।

বিবিসি জানায়, কাজাখস্তানে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ ১২ জনের অধিক নিহত হয়েছেন।

বিঙ্কেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের কূটনৈতিক তৎপরতা কেন ঘটেছে সেটি এখনও স্পষ্ট নয়।

তিনি হুঁশিয়ারী জানিয়ে আরও বলেন, রাশিয়া একবার যদি আপনার ঘরে প্রবেশ করে, তাদের ঘর থেকে বের করাটা মাঝেমধ্যেই কঠিন হয়ে পড়ে। সাম্প্রতিক ইতিহাস থেকে এই শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রথম ধাপে কাজাখস্থানে ২ হাজার ৫০০ রাশিয়ান সেনা এসেছে। মস্কো জানিয়েছে, কালেক্টটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন ( সিএসটিও)’র অধীনে সাবেক সোভিয়েতভুক্ত ৫টি দেশে সেনা সহায়তার অংশ হিসেবে সেনাদলটি পাঠানো হয়েছে।

গত বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট বিক্ষোভ দমনে রাশিয়ান কলেক্টিভ ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)’র কাছে সহায়তার আবেদন করেছিলেন। এই সিএসটিও’র মধ্যে রাশিয়া, কাজাখস্তান, বেলারুশ, তাজিকিস্তান এবং আর্মেনিয়া অর্ন্তভুক্ত।

Reneta

নিজেদের সামর্থ্য থাকা স্বত্ত্বেও কেন কাজাখস্তানে রাশিয়ার সহায়তার প্রয়োজন হলো এ ব্যাপারে যুক্তরাষ্ট্র যথেষ্ট সচেতন রয়েছে বলে জানান বিঙ্কেন।

শুক্রবার রাশিয়ার সেনাদল দেশটির নিরাপত্তা বাহিনীকে সাথে নিয়ে বিমানবন্দর থেকে বিক্ষোভকারী হটিয়ে নিজেরা দখল করে নিয়েছে। কাজাখ সেনাদল রাজধানী আলমাতি দখল নিয়েছে। বুধবার স্থানীয় মিডিয়াতে প্রচারিত এক ভিডিও চিত্রে দেখা যায় সরকার সমর্থিত সেনাদল বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করছে।

গত রবিবার জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: কাজাখস্তানযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT