চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্সিল মিটিংয়ের পর শ্রাবণের ব্যাপারে সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৬
শিল্প সাহিত্য
A A

বইমেলায় শ্রাবণ প্রকাশনীর নিষেধাজ্ঞার ব্যাপারে কাউন্সিল মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, কাউন্সিল মিটিংয়েই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর সেটা সবাইকে জানানো হবে।

এর আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলে বাংলা একাডেমিতে চিঠি পাঠান শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবিন আহসান।

একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধের প্রতিবাদে শনিবারে সমাবেশের ডাক দিয়েছে বিক্ষুব্ধ লেখক সমাজ।

শ্রাবণের স্বত্ত্বাধিকারী রবীন আহসান এবারের বইমেলার স্টলের আবেদন পত্র আনার সময় জানতে পারেন আগামী দুই বছরের জন্য বই মেলায় তার শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

বাংলা একাডেমির ডিজি শামসুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, গত বছরের বই মেলায় মহানবী সম্পর্কে একটি কুৎসিত বই বের হয়েছিলো। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই বইটি বাতিল ও বাজেয়াপ্ত করে। ওই বইয়ের লেখক-প্রকাশককে গ্রেফতার করা হয়। ওই বই বাতিল করা যাবে না, এমন দাবিতে প্ল্যাকার্ড হাতে সমাবেশ করে শ্রাবণ। সেজন্যই শ্রাবণকে নিষিদ্ধ করা হয়েছে।

এই ব্যাপারে শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবীন আহসান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গতবার বইমেলা থেকে প্রকাশক শামসুজ্জোহা মানিককে গ্রেফতার করা হয়। শামসুজ্জোহা মানিকের পক্ষে ও বাংলা একাডেমির ওই পদক্ষেপের বিরুদ্ধে টেলিভিশন টকশোগুলোতে কথা বলায় এবং সমাবেশ করায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে’।

Reneta

উল্লেখ্য গত বইমেলায় আলোচিত সেই বইটি বের হয়েছিলো বদ্বীপ প্রকাশনী থেকে। বইমেলায় বদ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করা ও লেখক-প্রকাশক সামশুজ্জোহা মানিকের গ্রেপ্তারের প্রতিবাদে সরব ছিলেন শ্রাবণ প্রকাশনীর স্বত্ত্বধিকারী রবীন আহসান। সেই জন্যই আগামী দুই বছরের জন্য তার প্রতি এই নিষেধাজ্ঞা।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলা একাডেমিশ্রাবণ প্রকাশনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT